ঢাকা ১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন

শেরপুরে রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

শেরপুর : রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুর সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের ধোবারচর চৌরাস্তা মোড় থেকে কুমড়ারচর আনন্দ বাজার পর্যন্ত তিন কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করার দাবিতে ২৭ জুন, শুক্রবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী ও এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, বলাইয়েরচর ইউনিয়নের ধোবারচর চৌরাস্তা মোড় থেকে কুমড়ারচর আনন্দ বাজার পর্যন্ত তিন কিলোমিটার এ কাঁচা রাস্তাটি স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও কোন ধরনের উন্নয়ন হয়নি। এতে শুকনা মৌসুমে ধুলোবালি এবং বর্ষা মৌসুমে বৃষ্টিতে কাঁদামাটি একাকার হয়ে কাঁচা রাস্তায় যাতায়াতে গ্রামের ২০ হাজার জনগোষ্ঠী চরম দুর্ভোগের কবলে পড়েছেন।

শেরপুর : রাস্তা পাকাকরণের দাবিতে বিক্ষোভ মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

কৃষিপণ্য বাজারজাত করতে সীমাহীন সমস্যায় পড়তে হয় সেই সাথে বর্ষায় ভাড়া গুণতে হয় দ্বিগুণ, তিনগুণ। স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও ধুলোবালি ও কাঁদা পানির কারণে বিপাকে পড়ে এ রাস্তায় চলাচল করতে যেয়ে। এছাড়া যোগাযোগ ব্যবস্থার অভাবে রোগীকেও দ্রুত সময়ে হাসপাতালে নেয়া যায় না। এ জন্য ধোবারচর চৌরাস্তা মোড় থেকে কুমড়ারচর-আনন্দ বাজার পর্যন্ত রাস্তা প্রশস্ত করে  দ্রুত পাকা করার দাবি জানান বক্তারা।

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুরে রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৩৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫