ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বকশীগঞ্জে পাহাড়ি লাল বালুসহ ট্রাক জব্দ, আটক ৩

বকশীগঞ্জ : লাল বালু ভর্তি ট্রাক। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে পাহাড়ি লাল বালুসহ ২টি বালুর ট্রাক আটক করা হয়েছে। এসময় ট্রাকের চালকসহ তিনজনকে আটক করা হয়। ২৩ জুন, সোমবার দিবাগত রাতে বকশীগঞ্জ-জামালপুর সড়কের পাখিমারা এলাকা থেকে ওই ট্রাকগুলো আটক করা হয়।

বকশীগঞ্জ থানা পুলিশ জানায়, গারো পাহাড়ের লাল বালুভর্তি দুটি ট্রাক বকশীগঞ্জ পৌর শহরের বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান করছিল। গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে থানা পুলিশ গভীর রাতে দুই ট্রাক বালু জব্দ করেন এবং ট্রাকের চালকসহ তিনজনকে আটক করেন। আটক ব্যক্তিরা হলেন- নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার আলীগঞ্জ এলাকার আমির হোসেন, রাব্বি হোসেন ও রাসেল মিয়া।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ এ প্রতিবেদককে বলেন, প্রাকৃতিক পরিবেশ নষ্ট করে একটি মহল পাহাড়ি এলাকায় লাল বালু উত্তোলন করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে। অবৈধভাবে বালুর ব্যবসার কোন সুযোগ নেই। প্রায় লাখ টাকা মূল্যের লাল বালু সহ দুটি ট্রাক জব্দ ও তিনজনকে আটক করা হয়েছে। ২৪ জুন, মঙ্গলবার দুপুরে তাদেরকে জামালপুর জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

বকশীগঞ্জে পাহাড়ি লাল বালুসহ ট্রাক জব্দ, আটক ৩

আপডেট সময় ০৮:৫৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫