ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জুয়া ও অশ্লীল নৃত্যের আসরে অভিযান : নিখোঁজ দু’জনের মরদেহ উদ্ধার

জামালপুর ইসলামপুর উপজেলায় জুয়া ও অশ্লীল নৃত্য প্রদর্শনীর অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে জুয়ার আসর থেকে পালিয়ে যাওয়া নিখোঁজ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩ এপ্রিল বৃহস্পতিবার রাতে ও ৪ এপ্রিল শুক্রবার পার্শবর্তী ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

জানা গেছে, উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নে হাড়গিলা বেড়িবাঁধ এলাকায় ঈদ আনন্দ মেলার নামে জুয়া ও অশ্লীল নৃত্য প্রদর্শনীর আয়োজন করে। ১ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাতে যৌথ বাহিনী ওই এলাকার জনগণের সহায়তায় অভিযান চালিয়ে তিন নারীসহ ৩৮ জনকে আটক করে।

অভিযানের সময় জুয়ার আসর থেকে দৌড়ে পালিয়ে যাওয়া মেলান্দহ উপজেলার মাহমুদপুর আটবাড়িয়া গ্রামের মহন উদ্দিনের ছেলে মো. চাঁন মিয়ার (৫০) মরদেহ ৩ এপ্রিল রাতে এবং ৪ এপ্রিল সকালে জামালপুর সদর উপজেলার তিতপল্লা শিমুল তলী এলাকার কুদ্দুস আলীর ছেলে জাহাঙ্গীর আলমের (৩৭) মরদেহ মরদেহ হাড়গিলা বেড়িবাঁধ ডোবা থেকে উদ্ধার করে ডুবুরি দল।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ এ প্রতিবেদককে বলেন, মৃত দুই ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

জুয়া ও অশ্লীল নৃত্যের আসরে অভিযান : নিখোঁজ দু’জনের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৪:২৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫