ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

ঝিনাই নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

প্রতীকী ছবি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ঝিনাই নদীতে গোসল করতে নেমে আব্দুল জলিল (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ১৪ নভেম্বর বৃহ্স্পতিবার দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে ও সাবেক আনসার সদস্য আব্দুল জলিল। বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে ঝিনাই নদীতে গোসল করতে নামেন তিনি। হঠাৎ পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। বাড়িতে ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন নদীর ঘাটে খুঁজতে যান। ঘাটে খুঁজে না পেয়ে স্থানীয়রা নদীতে মাছ ধরার জাল ফেলে খুঁজতে থাকেন। এক ঘণ্টা উদ্ধার কাজ চালিয়ে মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

এ ব্যাপারে টিকলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও নিহতের ভাই আবুল হোসেন বলেন, বাড়ির পাশেই নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে পায়ের নিচ থেকে মাটি সরে নদীতে ডুবে যায়। নদীতে জাল ফেলে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই বলে তিনি জানান।

সরিষাবাড়ী ফায়ার সার্ভিস অফিসের ডিউটি অফিসার আসাদুজ্জামান নূর বলেন, নদীতে ডুবে পড়ার বিষয়ে কেউ সংবাদ দেয়নি। সংবাদ পেলে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মী পাঠানো হতো বলে তিনি জানান।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাই নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় ১০:১৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪