ঢাকা ১১:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু মাদারগঞ্জে কাজে আসে না ৮০ লাখ টাকার ডাম্পিং স্টেশন, মহাসড়কের পাশে ময়লার ভাগাড় দেওয়ানগঞ্জে নুতন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত ডিজেল মজুতের দায়ে যুবকের ৭ দিনের জেল মাদারগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, বাবার দাবি হত্যা  বকশীগঞ্জে কতিপয় শিক্ষকের বিরুদ্ধে ক্লাস বাদ দিয়ে পাম্পে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের অভিযোগ!   সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা

খাতেমুন মঈন কলেজ : শিক্ষক-কর্মচারীদের ওপর হামলা, থানায় মামলা, গ্রেপ্তার ১

খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজ। ছবি: বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম::

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. বজলুল করিম তালুকদারের বিরুদ্ধে দুনীর্তি ও অনিয়মের অভিযোগে তার পদত্যাগের দাবিতে ডাকা শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি কর্মসূচিকে কেন্দ্র সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের করা মামলায় মো. ইদ্রিছ আলী নামে একজন আসামিকে গ্রেপ্তার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। ৩০ আগস্ট শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. বজলুল করিম তালুকদারের বিরুদ্ধে কলেজ পরিচালনায় বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, আত্মীয়করণ ও অবৈধ নিয়োগ বাণিজ্যের অভিযোগ থাকায় তার পদত্যাগের দাবিতে ২৫ আগস্ট রবিবার সকালে এক ঘণ্টা কর্মবিরতি কর্মসূচি পালন করেন কলেজের শিক্ষক-কর্মচারীরা। এ কর্মসূচিকে কেন্দ্র করে ওইদিন অধ্যক্ষের লেলিয়ে দেওয়া একদল বহিরাগত সন্ত্রাসী কলেজের শিক্ষক-কর্মচারীদের ওপর সন্ত্রাসী হামলা চালায়।

ওই হামলায় কলেজ প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মো. আব্দুল্লাহ আল শাফী লিপনসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। সন্ত্রাসী হামলার ঘটনায় গুরুতর আহত আব্দুল্লাহ আল শাফী লিপন বাদী হয়ে অধ্যক্ষ মো. বজলুল করিম তালুকদারকে প্রধান আসামি করে ২৮ আগস্ট বুধবার হামলাকারী নয়জনের নামে এবং অজ্ঞাত আরও অন্তত ৬০ জনকে আসামি করে বকশীঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার বাকি আসামিরা মো. রাসেল সরকার, মো. গোলাম রব্বানী বানী, মো. বুলবুল আহমেদ, মো. হযরত আলী, মো. বিট্টু মিয়া, মো. ইদ্রিছ আলী, মো. আনোয়ার হোসেন দুলাল ও মো. তোফাজ্জল তোফা। তারা সবাই স্থানীয় পাখীমারা গ্রামের বাসিন্দা। আসামিদের মধ্যে মো. ইদ্রিছ আলীকে ৩০ আগস্ট শুক্রবার বিকেলে গ্রেপ্তার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। তিনি স্থানীয় পাখীমারা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। ৩১ আগস্ট শনিবার দুপুরে তাকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান এ প্রতিবেদককে বলেন, খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলার ঘটনায় দায়ের করা মামলায় মো. ইদ্রিছ আলী নামের একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

খাতেমুন মঈন কলেজ : শিক্ষক-কর্মচারীদের ওপর হামলা, থানায় মামলা, গ্রেপ্তার ১

আপডেট সময় ০৩:২০:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪