ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা করে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২৩ এপ্রিল ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে ধর্ষণের চেষ্টাকারী হাবিব নামের মাদরাসার নবম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২২ এপ্রিল সন্ধ্যার পর চতুর্থ শ্রেণির ছাত্রী এক শিশুকে তার নিজ বাড়ি থেকে মোবাইল ফোনে ভিডিও দেখানোর কথা বলে বাড়ির পাশে পরিত্যক্ত ভবনে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে মাদরাসা ছাত্র হাবিব। তখন ওই শিশুর চিৎকারে তার মাসহ অন্যরা এগিয়ে গেলে হাবিব দ্রুত পালিয়ে যায়। হাবিব দেওয়ানগঞ্জ পৌরসভার চিকাজানি এলাকার মাহফুজুল হক ফক্কুর ছেলে। ঘটনার পর থেকে হাবিব পলাতক রয়েছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বাংলারচিঠিডটকমকে বলেন, এ ঘটনায় শিশুকে যৌন হয়রানিকারী হাবিবকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিশুটির মা। আসামি হাবিবকে গ্রেপ্তারের চেষ্টা চলছে ।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

দেওয়ানগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

আপডেট সময় ০৮:৪৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪