ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে : এলজিআরডি মন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালপুরে ১১ দলের গণ-মিছিল প্রতিটি শ্রমিকের ন্যায্য পাওনা পাওয়ার জন্য কাজ করছে সরকার : এম. রশিদুজ্জামান মিল্লাত ঝিনাইগাতীতে খালের অবৈধ বাধ উচ্ছেদ : কৃষকদের মাঝে স্বস্তি জামালপুরে অবৈধ ইটভাটায় অভিযান : র‌্যাবের গাড়িতে ঢিল, আটক দুই

ব্যারিস্টার সালাম তালুকদার স্মরণে আইনজীবী ফোরামের আলোচনা

আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা ইউনিট। ২০ আগস্ট দুপুরে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জামালপুর জেলা আইনজীবী ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আইনজীবী মো. গোলাম নবীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনজীবী দিদারুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি আইনজীবী ফজলুল হক, আইনজীবী মনজুর কাদের বাবুল খান, বিএনপিনেতা আইনজীবী মোবারক হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপিনেতা ওয়ারেছ আলী মামুন বলেন, জামালপুরের উন্নয়নে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের অবদান অনস্বীকার্য। তিনি এ জেলায় প্রভূত উন্নয়ন করেছেন।

ওয়ারেছ আলী মামুন আরও বলেন, রাজনৈতিক অঙ্গনে ব্যারিস্টার সালাম তালুকদারের সততা ও আদর্শ নেতাকর্মীদের জন্য অনুসরণীয়। তাঁর ২৪তম মৃত্যুবার্ষিকীতে জেলা বিএনপির পক্ষ থেকে তিনি গভীর শোক ও সমবেদনা জানান।

পরে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ব্যারিস্টার সালাম তালুকদার স্মরণে আইনজীবী ফোরামের আলোচনা

আপডেট সময় ০৯:২৯:১০ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩