ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা

জামালপুর : কর্মশালায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে রুম টু রিড বাংলাদেশ এর উদ্যোগে ১২ আগস্ট, বুধবার সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা এবং পাঠাগার উদ্বোধন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জামালপুর সদর উপজেলার পরিষদের হলরুমে এই কর্মশালা হয়।

অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আহসান, পিটিআই সুপার জয়নাল আবেদীন, জামালপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম, সহকারী পাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গফুর, রুম টু রিড এর পরিচালক প্রোগ্রাম অপারেশন বদরুজ্জামান খান, বাংলারচিঠি ডটকম সম্পাদক ও উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, সমকাল জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টু, হাসিল গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আসাদ, ইকবালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারজানা ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রুম টু রিড এর সিনিয়র লিটারেসি প্রোগ্রাম অফিসার হাবিবা খাতুন।

জামালপুর : পাঠাগার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। ছবি : বাংলারচিঠিডটকম

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী রুম টু রিডের কার্যক্রমের প্রশংসা করে বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিটি বিদ্যালয়ে এই ধরনের কার্যক্রম সম্প্রসারণ করতে হবে। শিক্ষায় যত বেশি বিনিয়োগ করা হবে তার চেয়ে অধিক গুণে ফলাফল আসবে।

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের দায়িত্বশীল ও সৃষ্টিশীল ভূমিকা একজন শিক্ষার্থীর মানুষ হয়ে উঠার ভিতকে শক্তিশালী করে থাকে। এরজন্য প্রতিটি মানুষ যতবড় কর্মকর্তা অথবা উচ্চ আসনেই আরোহণ করেও জীবনের প্রথম হাতেখড়ি উঠা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ভুলতে পারেন না।

কর্মশালার শুরুতেই রুম টু রিড এর সাক্ষরতা কর্মসূচি বাস্তবায়ন ও অগ্রগতি উপস্থাপন করা হয়। একই সাথে বক্তাদের আলোচনায় পরবর্তী কর্মপরিকল্পনা এবং প্রত্যাশার কথাগুলো উঠে আসে।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক নির্বাচিত বিদ্যালয়গুলোতে পাঠাগার উদ্বোধন করেন। জামালপুর সদর উপজেলায় ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রুম টু রিডের মানসম্মত শিক্ষা অর্জনে কাজ করছে বলে সভা সূত্র জানায়।

জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং প্রধান শিক্ষকগণ ও সাংবাদিক নেতৃবৃন্দ কর্মশালায় অংশ নেন।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা

আপডেট সময় ১০:০২:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬