ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’

শেরপুরে ছয়টি বন্দুকসহ গ্রেপ্তার ১

গ্রেপ্তার মাসুম বিল্লাহ ওরফে বুলবুল। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের সীমান্তবর্তী উপজেলা নালিতাবাড়ী দিয়ে ভারত থেকে আসা ৬টি বন্দুুকসহ মাসুম বিল্লাহ ওরফে বুলবুল নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে ১৫ এপ্রিল বিকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করা হয়।

উদ্ধার ৬টি বন্দুক। ছবি: বাংলারচিঠিডটকম

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার কামারুজ্জামান জানান, নালিতাবাড়ী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পায় ভারত থেকে সীমান্ত পথে অবৈধভাবে একটি অস্ত্রের চালান আসছে। সে প্রেক্ষিতে ১৪ এপ্রিল রাতে উপজেলার সীমান্তবর্তী সমশ্চুরা লালটেঙ্গুর পাহাড়ের কাছে বারোমারী সীমান্ত সড়কে ব্যারিকেড দিয়ে একটি মোটরসাইকেল ও অটোরিকসাকে থামার সংকেত দেয়। এসময় অটোচালক লাফ দিয়ে পার্শ¦বর্তী পাহাড়ে পালিয়ে যায়। পরে ওই অটো থেকে ঝিনাইগাতী উপজেলার গিলাগাছা গ্রামের ওয়াহাবের ছেলে মাসুম বিল্লাহ ওরফে বুলবুলকে (৩০) ৬টি অস্ত্রের প্যাকেটসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার কামারুজ্জামান আরো জানান, অস্ত্রগুলো প্রাথমিকভাবে এয়ারগান সদৃশ্য মনে হলেও তা এক্সপার্টের কাছে পাঠানো হবে। ওগুলো মারনাস্ত্র প্রমাণ হলে তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্রের মামলা দায়ের করা হবে। আপাতত অভিযুক্তের বিরুদ্ধে চোরাকারবারী হিসেবে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে গ্রেপ্তার মাসুম বিল্লাহ জানায়, চোরাচালানের সাথে সাইদুল ইসলাম ও মনির নামে তার আরো দুইজন সহযোগী জড়িত রয়েছে।

আপলোডকারীর তথ্য

শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শেরপুরে ছয়টি বন্দুকসহ গ্রেপ্তার ১

আপডেট সময় ০৮:২০:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩