ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

আইপিএল থেকে সরে দাঁড়ালেন সাকিব

বাংলারচিঠিডটকম ডেস্ক : আন্তর্জাতিক অঙ্গনে ব্যস্ততা এবং ব্যক্তিগত কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

ভারতীয় একটি গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই বিষয় নিয়ে ২ এপ্রিল কোলকাতা নাইট রাইডার্সকে জানিয়েছে সাকিব। আইপিএল থেকে অনুমোদন পেলেই তার বদলি হিসেবে কাউকে নেয়ার প্রক্রিয়া শুরু করবে ফ্র্যাঞ্চাইজিটি।

মিডিয়া রিপোর্ট অনুসারে, এই সময় বাংলাদেশের হয়ে ব্যস্ততা এবং ‘ব্যক্তিগত’ কারণে আইপিএলে না খেলার সিদ্বান্তের কথা কেকেআরকে জানিয়েছে সাকিব।

সাকিবের সাথে কেকেআরে আছেন লিটন দাস। দিল্লি ক্যাপিটালস ধরে রেখেছে বাংলাদেশের অন্য খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে। বিসিবির লাল বলের চুক্তিতে না থাকায় ইতোমধ্যেই দিল্লি দলে যোগ দিয়েছেন ফিজ।

বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব ও সহ-অধিনায়ক লিটন দাস। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবেই আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে একমাত্র টেস্টে খেলবেন তারা। যা শেষ হবে ৮ এপ্রিল।

আগামী ৯, ১২ ও ১৪ মে আয়ারল্যান্ডের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এর অর্থ ৮ এপ্রিল থেকে পহেলা মে পর্যন্ত সাকিব-লিটনকে পাওয়া যাবে। আইপিএলে খেলা বা না খেলার বিষয়ে এখনও কেকেআরকে কিছু নিশ্চিত করেননি লিটন।

গত বছরের ২২ ডিসেম্বর নিলামের আগের দিন বিদেশী খেলোয়াড়দের পাওয়া নিয়ে দললোকে অবগত করেছিলো আইপিএল। তখনই নিজ খেলোয়াড়দের সীমিত আকারে পাবার ব্যাপারে আইপিএলকে জানিয়েছিলো বিসিবি। আয়ারল্যান্ড সিরিজের জন্য নির্বাচিত বাংলাদেশি খেলোয়াড়দের ৮ এপ্রিল থেকে পহেলা মে পর্যন্ত পাওয়া যাবে বলে আইপিএলকে আগেই জানিয়েছিলো বিসিবি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

আইপিএল থেকে সরে দাঁড়ালেন সাকিব

আপডেট সময় ০৮:১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩