ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

জামালপুরে র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী।

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম : জামালপুর সদর উপজেলা দিগপাইত বাস স্ট্যান্ডের সামনে ১০ ডিসেম্বর সন্ধ্যায় অভিযান চালিয়ে ৬৮ বোতল ফেন্সিডিলসহ মো. আরশেদ আলী (৩৩) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১৪ এর সদস্যরা। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী টাংগাইল জেলার ভূয়াপুর উপজেলার বেতুয়াপলিশা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহার উপস্থিতিতে র‌্যাবের একটি আভিযানিক দল ১০ ডিসেম্বর সন্ধ্যা সোয়া ৫টার দিকে জামালপুর সদর উপজেলার দিগপাইত বাস স্ট্যান্ডের সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আরশেদ আলীকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ৬৮টি বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ১ লাখ ২ হাজার টাকা।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুরে র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১

আপডেট সময় ০২:২২:০৬ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১