ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী শেরপুরের চরাঞ্চলে ব্রিজ ও পাকা রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন বাবার ঋণের টাকা পরিশোধে ছেলের বাধা মেয়র পদে নির্বাচন করত আগ্রহী বিএনপিনেতা ফিরোজ মিয়ার জনসংযোগ মাদারগঞ্জে জাল নিবন্ধন সনদে ফুয়েল কার্ড নিতে আসা দুই যুবককে জরিমানা জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত শোলাকুড়িতে বারতীর্থ স্নান ও মেলা অনুষ্ঠিত বকশীগঞ্জে চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

ব্রিটেনে এক দিনে নতুন করে ৪০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ব্রিটেনে ১২ নভেম্বর নতুন করে ৪০ হাজার ৩৭৫ জন কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন এবং ১৪৫ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে মোট এক লাখ ৪২ হাজার ৬৭৮ জনে দাঁড়ালো। সরকারি সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর সিনহুয়া’র।

কভিড পজিটিভ হওয়ার ২৮ দিনের মধ্যে যারা মারা গেছেন কেবলমাত্র তাদেরকেই এই মৃত্যু তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী বিগত সাত দিনে করোনা সংক্রমণের হার ৬ দশমিক ৫ভাগ এবং মৃত্যু হার ৮ দশমিক ৯ ভাগ অবনতি ঘটেছে।
যুক্তরাজ্যে বর্তমানে কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে আট হাজার ৬৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

ইউরোপে করোনাভাইরাসে আক্রান্তের হার বেড়ে যাওয়ার ব্যাপারে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন সতর্ক করে দেয়ার পর সর্বশেষ এ উপাত্ত প্রকাশ করা হলো।

জনসন স্কাই নিউজ’কে বলেন, ‘ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশে ঝড়ো মেঘ ঘনিভূত হতে দেখা যাচ্ছে এবং আমি মানুষকে একেবারে অকপটে বলবো আমরা এর আগেও এখানে এমন পরিস্থিতি দেখেছি। নতুন ঢেউ শুরু হলে কি ঘটে তা আমরা স্মরণ করি।’

জনসন বলেন, ‘এক্ষেত্রে আজ আমি বুস্টার ডোজ নেয়ার অপরিহার্যতার কথা বলছি। এ ডোজ আগের চেয়ে অনেক বেশি কার্যকর।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রিটেনে এক দিনে নতুন করে ৪০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত

আপডেট সময় ০৩:৪০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১