ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা, রায়ের অপেক্ষায় দুই পরিবার হাসপাতালে বাবার মরদেহ রেখে পরীক্ষায় অংশ নেয়া নোভিদ পেল জিপিএ-৫ ইসলামপুরে ৯ শিক্ষকের বিদ্যালয়ে ৩ পরীক্ষার্থীই অকৃতকার্য

প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসারের বাবা মুক্তিযোদ্ধা আজহার আলীর দাফন সম্পন্ন

মুক্তিযোদ্ধা মো. আজহার আলী শেখ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্য সাবেক প্রটোকল অফিসার (বর্তমানে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ মিশনের কমার্শিয়াল কাউন্সিলর) এস এম খুরশিদ-উল-আলমের বাবা জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আজহার আলী শেখ (৭০) মারা গেছেন। (ইন্না লিল্লাহ… রাজিউন)। ২৯ ডিসেম্বর দিবাগত রাত পৌনে ২টার দিকে তার নিজবাড়ি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের কাবারিয়াবাড়িতে তিনি বার্ধক্যজনিত কারণে মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। ৩০ ডিসেম্বর দুপুর ২টায় সরিষাবাড়ী উপজেলার কাশিনাথপুর ঈদগাহ্ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

মুক্তিযোদ্ধা আজহার আলীকে গার্ড অব অনার দেওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

তার জানাযা নামাজে তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান এমপি, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, ইউএনও শিহাব উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার সুজাত আলী ফকির, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা মো. আজহার আলী শেখের মৃত্যুতে স্থানীয় এমপি তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত

প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসারের বাবা মুক্তিযোদ্ধা আজহার আলীর দাফন সম্পন্ন

আপডেট সময় ০৭:২৪:২৫ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০