ঢাকা ০২:১৭ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে : এলজিআরডি মন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালপুরে ১১ দলের গণ-মিছিল প্রতিটি শ্রমিকের ন্যায্য পাওনা পাওয়ার জন্য কাজ করছে সরকার : এম. রশিদুজ্জামান মিল্লাত ঝিনাইগাতীতে খালের অবৈধ বাধ উচ্ছেদ : কৃষকদের মাঝে স্বস্তি জামালপুরে অবৈধ ইটভাটায় অভিযান : র‌্যাবের গাড়িতে ঢিল, আটক দুই ধুনটে শিক্ষার আলো ছড়াচ্ছে অধ্যাপক ডা. মো. জাকির হোসেন গণগ্রন্থাগার জামালপুরে মে দিবস উদযাপিত ডোবার পানিতে ভাসছে সরকারি ওষুধ ধানুয়া কামালপুর স্থল বন্দরে দুই দিন বন্ধ থাকবে আমদানি রপ্তানি

লন্ডনে আসামির গুলিতে প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

বাংলারচিঠিডটকম ডেস্ক : ইংল্যান্ডের রাজধানী লন্ডনের দক্ষিণাঞ্চলীয় ক্রয়ডন পুলিশ স্টেশনে এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে উইন্ডমিল লেনের কাস্টোডি সেন্টারে নিয়ে যাওয়ার সময় ওই পুলিশ কর্মকর্তাকে গুলি করা হয়।

ধারণা করা হচ্ছে, সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে দেহ তল্লাশির সময় হয়তো বন্দুক দিয়ে ওই পুলিশ কর্মকর্তা ও নিজের ওপর গুলি চালান ওই ব্যক্তি।

গুরুতর আহত পুলিশ কর্মকর্তাকে থানায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঘটনাস্থলে ২৩ বছর বয়সী আরো এক বন্দি ছিলেন। তিনিও গুলিতে গুরুতর আহত হয়েছেন।

ঘটনার সময় পুলিশের দিক থেকে কোনো গুলি ছোড়া হয়নি বলে জানিয়েছে লন্ডন পুলিশ। স্থানীয় পুলিশ কমিশনার ক্রেসিডা ডিক বলেন, আমরা নিহত পুলিশ পরিবারকে সহযোগিতা করছি। এছাড়া কাস্টোডি সেন্টারে থাকা প্রত্যক্ষদর্শীদের সহায়তার জন্যেও একটি টিম কাজ করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী

লন্ডনে আসামির গুলিতে প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আপডেট সময় ০৭:৫৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০