ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

মুর্শিদাবাদে তরুণীর অভিযোগ : গ্রেপ্তার জামালপুরের যুবক

জামালপুর : গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান মেহেদী। ছবি : বাংলারচিঠিডটকম

ভারতীয় তরুণীর সাথে অনলাইনে প্রেমের সম্পর্ক গড়ে ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপরাধে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাসিন্দা মোস্তাফিজুর রহমান মেহেদীকে (১৯) গ্রেপ্তার করছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)।

৪ আগস্ট, মঙ্গলবার রাত ১০ টার দিকে উপজেলার কালিকাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ৫ আগস্ট, বুধবার রাত সাড়ে ৯ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জামালপুর জেলা পুলিশ। গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান মেহেদী দেওয়ানগঞ্জ উপজেলার কালিকাপুর এলাকার মৃত আব্দুল করিমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, কালিকাপুর গ্রামের যুবক মোস্তাফিজুর রহমান মেহেদীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার এক তরুণীর পরিচয় হয়। তাদের গড়ে উঠে প্রেমের সম্পর্ক। তারা বিভিন্ন সময়ে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও নিজেদের মধ্যে আদান-প্রদান করেন।

ভারতীয় ওই তরুণীর সেসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় ও তার কাছ আত্মীয়দের কাছে পাঠিয়ে দেয় বাংলাদেশী প্রেমিক মোস্তাফিজুর রহমান মেহেদী। এই ঘটনায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার সুতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী।

পরবর্তীতে জামালপুর জেলার পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন প্রেরণের প্রেক্ষিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়। তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) বিশেষ অভিযান পরিচালনা করে। ৪ জুলাই রাতে উপজেলার কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে সাইবার অপরাধে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

এ সময় তার দেহ তল্লাশি করে তার ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। মোবাইল ফোন পর্যালোচনা করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও মেসেজিং অ্যাকাউন্টের তথ্য পাওয়া যায়। তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ভুক্তভোগী তরুণীর নিকটআত্মীয়দের কাছে ব্যক্তিগত ছবি ও ভিডিও পাঠিয়ে সামাজিকভাবে হেয় করার অভিযোগের সত্যতা পায় পুলিশ।

জামালপুর জেলা গোয়েন্দা শাখার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি-১) সোহাগ রানা এই প্রতিবেদককে বলেন, এই ঘটনায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ৫ আগস্ট, বুধবার বিকালে গ্রেপ্তার আসামি মোস্তাফিজুর রহমান মেহেদীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুর্শিদাবাদে তরুণীর অভিযোগ : গ্রেপ্তার জামালপুরের যুবক

আপডেট সময় ১০:৫৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬