ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

দুরমুঠে রোহিঙ্গা সন্দেহে এক ব্যক্তি আটক

দুরমুঠে রোহিঙ্গা সন্দেহে আটক ব্যক্তি। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহে ২৬ জুলাই দুপুরে রোহিঙ্গা সন্দেহে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। পুলিশ তাকে মেলান্দহ উপজেলা হাসপাতালে ভর্তি করেছে এবং তার সম্পর্কে খোঁজখবর নিচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, ২৬ জুলাই দুপুরের দিকে জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুঠ চার রাস্তার মোড়ের বটতলায় আনুমানিক ৪২ বছর বয়সের অপরিচিত এক ব্যক্তি ঘোরাফেরা করছিলেন। রোহিঙ্গা নাগরিক সন্দেহে স্থানীয়রা তাকে আটক করে মেলান্দহ থানায় খবর দেন। পরে থানা থেকে পুলিশ গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য মেলান্দহ হাসপাতালে ভর্তি করেছে।

লোকটার পরনে রয়েছে একটি চেক টি-শার্ট ও খাকি রঙের প্যান্ট। মুড়ে দাড়িও রয়েছে। তিনি অনেকটা বাক প্রতিবন্ধীদের মতো। তাই তার কথা কেউ বুঝতে পারছেন না। তবে রোহিঙ্গা ক্যাম্প থেকে পথভুলে এসেছেন কি না, এ ব্যাপারে পুলিশ খোঁজখবর নিচ্ছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান এ প্রতিবেদককে বলেন, আমি নিশ্চিত যে লোকটা রোহিঙ্গা নয়। তিনি অনেকটাই বাক প্রতিবন্ধী বলে মনে হচ্ছে। তাই তার কথা ঠিকমতো মতো বোঝাও যায় না। শারীরিকভাবে কিছুটা অসুস্থ বিধায় পুলিশি হেফাজতে আপাতত তাকে মেলান্দহ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। তার সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুরমুঠে রোহিঙ্গা সন্দেহে এক ব্যক্তি আটক

আপডেট সময় ০৮:৫৫:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০