ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানি : জামালপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন অভিযোগ, সমস্যার কথা শুনলেন ডিআরএম তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি

করোনা সচেতনতা বাড়াতে আশেক মাহমুদ কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের প্রচারপত্র বিলি

করোনা থেকে সুরক্ষার প্রচারপত্র বিলি করেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

প্রাণঘাতী করোনাভাইরাস থেকে রক্ষা পেতে জনসচেতনতামূলক প্রচারপত্র বিলি করেছে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। ১৭ মার্চ সকালে শহরের সাতটি এলাকায় তারা এ কর্মসূচি পালন করেন।

কলেজ সূত্র জানায়, প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান সীমিত করে করোনাভাইরাস থেকে সুরক্ষার লক্ষ্যে জনগণের মাঝে প্রচারপত্র বিলি কর্মসূচি হাতে নেয়া হয়। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মুজাহিদ বিল্লাহ ফারুকীর নেতৃত্বে ১৪টি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা ১৭ মার্চ সকাল ১০টা থেকে শহরের বিভিন্ন এলাকায় করোনার সতর্কতামূলক প্রচারপত্র বিলি করা হয়। তারা শহরের ফৌজদারি, বকুলতলা, তমালতলা, দয়াময়ী, স্টেশনবাজার, পাঁচরাস্তা ও বজরাপুর মোড়ে দুই হাজার প্রচারপত্র বিলি করেন। প্রচারপত্র বিলি ছাড়াও করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে পথচারী ও যানবাহনের চালক ও যাত্রীদের বিভিন্ন পরামর্শ দেন।

অধ্যক্ষ অধ্যাপক ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী বাংলারচিঠিডটকমকে জানান, করোনাভাইরাস প্রতিরোধে সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাস ও সকল বিভাগ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং শিক্ষার্থীদের সচেতন করাসহ আজকে আমরা শহরের জনসাধারণের মাঝে প্রচারপত্র বিলি করেছি। কলেজে এবং কলেজের বাইরে আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণশুনানি : জামালপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন অভিযোগ, সমস্যার কথা শুনলেন ডিআরএম

করোনা সচেতনতা বাড়াতে আশেক মাহমুদ কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের প্রচারপত্র বিলি

আপডেট সময় ০৭:৩২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০