ঢাকা ০২:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সরিষাবাড়ীতে তথ্য প্রতিমন্ত্রীর পক্ষে আনন্দ শোভাযাত্রা

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সরিষাবাড়ীতে তথ্য প্রতিমন্ত্রীর পক্ষে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

২৬ জানুয়ারি জামালপুর-ঢাকা-জামালপুর রুটে নতুন ট্রেন ‘জামালপুর এক্সপ্রেস’ চালু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তথ্য প্রতিমন্ত্রীর পক্ষে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। ২৫ জানুয়ারি বিকালে আওনা ইউনিয়নের এ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার রেলস্টেশন এলাকা থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আওনা ইউনিয়নের কয়েকটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুল হক গুদু, তারাকান্দি ট্র্যাক মালিক সমিতির সভাপতি মুকুল মিয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, ২৬ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-জামালপুর-ঢাকা (ভায়া বঙ্গবন্ধু সেতু পূর্ব) রুটে নতুন আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেন উদ্বোধন করবেন। যা কিনা সরিষাবাড়ী তথা জামালপুরবাসীর জন্য আনন্দের বিষয়। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমরা।

উল্লেখ্য, এই রুটে নতুন ট্রেন চালু ২৩ জানুয়ারি রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জামালপুর এক্সপ্রেস ঢাকা ছাড়বে সকাল সাড়ে ১০টায়, জামালপুর পৌঁছাবে বিকাল ৪টা ৫ মিনিটে। এই এক্সপ্রেসটি জামালপুর ছাড়বে বিকেল ৫টা ৪৫ মিনিটে এবং তা ঢাকা এসে পৌঁছাবে রাত সাড়ে ১১টায়। ট্রেনের বিরতি স্টেশনের নামসমূহ- বিমানবন্দর, জয়দেবপুর, টাঙ্গাইল, বঙ্গবন্ধু সেতু পূর্ব, ভূঞাপুর, হেমনগর, এ্যাডভোকেট মতিউর রহমান, তারাকান্দি ও সরিষাবাড়ি।

জামালপুর এক্সপ্রেস ট্রেনটিতে এসি চেয়ার ১১০টি ও শোভন চেয়ার ৫১০টি সহ সর্বমোট ৬২০টি আসনের ব্যবস্থা থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সরিষাবাড়ীতে তথ্য প্রতিমন্ত্রীর পক্ষে আনন্দ শোভাযাত্রা

আপডেট সময় ১০:২৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০