ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নকলায় চোরাই গরু উদ্ধার

উদ্ধার গরু নকলা থানা হেফাজতে রাখা হয়েছে। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুর জেলা পুলিশের অভিযানের অংশ হিসেবে নকলা থানা পুলিশ নয়টি চোরাই গরু উদ্ধার করেছে। এর মধ্য থেকে তিনটি গরু প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এই চুরির অভিযোগে আরিফুল ইসলাম সুমন (৪৮), হাবিবুর রহমান (৪০), কালু মিয়া (৩০), আনছার মিয়া (২৫), সুলতান মিয়া (৩৮), জুলহাস মিয়া (৩৫), ফরাজ উদ্দিনকে (৪৬) গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে নকলা থানায় একটি মামলা দায়ের করা হয়।

১০ ডিসেম্বর সন্ধায় উপযুক্ত প্রমাণসহ দুজন মালিকের কাছে তিনটি গরু বুঝিয়ে দেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আমিনুল ইসলাম, নালিতাবাড়ির সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর হোসেন, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিভিন্ন মামলা সূত্রে জানা যায়, জেলার কয়েকটা স্থানে গরু চুরি হয়। জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম এর নির্দেশে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ গরু উদ্ধার অভিযান চালান। পরে উদ্ধার অভিযানে মোট নয়টি গরু উদ্ধার করা হয়। উদ্ধার নয়টি গরুর মধ্যে উপযুক্ত প্রমাণসহ তানজিন নামের এক ব্যক্তিকে একটি ও খলিল নামের অপর আরেক ব্যক্তিকে দুটি গরু বুঝিয়ে দেওয়া হয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ বাংলারচিঠিডটকমকে বলেন, উদ্ধার করা নয়টি গরুর মধ্যে তিনটি গরু প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে। বাকি ছয়টি গরু নকলা থানা হেফাজতে রয়েছে। বাকি ছয়টি গরুর প্রকৃত মালিক না পাওয়ার কারণে আদালতের আদেশ মোতাবেক ও উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

নকলায় চোরাই গরু উদ্ধার

আপডেট সময় ০৬:৫৮:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯