ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

নকলা খাদ্য গুদামে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের উদ্বোধন

নকলা খাদ্য গুদামে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের উদ্বোধন করেন ইউএনও জাহিদুর রহমান। ছবি : শফিউল আলম লাভলু

নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলা খাদ্য গুদামে ২০১৯-২০ এর অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। ১২ ডিসেম্বর বিকেলে পৌর শহরের এলএসডি গোডাউনে ধান সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা খাদ্য শস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান।

আমন ধান সংগ্রহ উদ্বোধনকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা লুৎফর রহমান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রোকসানা নাসরীন, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আলমগীর আজাদ, দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি সাংবাদিক জাহাঙ্গীর হোসেন আহমেদ, মুভি বাংলা টেলিভিশনের সাংবাদিক শফিউল আলম লাভলু প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বছর নকলা উপজেলায় এক হাজার ২৯৬ মেট্রিকটন আমন ধান সংগ্রহ করা হবে। এ জন্য ইতিমধ্যে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে।

শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকরা অনেক কষ্টে ধান উৎপাদন করেন। তাই কৃষকরা যেন ধানের ন্যায্য মূল্য পান। সেজন্য সরাসরি তাদের কাছ থেকে ধান সংগ্রহ করা হচ্ছে। এক্ষেত্রে তারা যেন কোন প্রকার হয়রানির শিকার না হয়, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান জানান অতিথিরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

নকলা খাদ্য গুদামে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের উদ্বোধন

আপডেট সময় ০৭:৪৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯