ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

শ্রীপুর ইউনিয়নে ৪০ লিটার চোলাই মদ জব্দ, ৫০০ লিটার ধ্বংস

শ্রীপুর ইউনিয়নের টাস্কফোর্সের অভিযানে জব্দ করা হয় ৪০ লিটার চুলাই মদ। ছবি : বাংলারচিঠিডটকম

শ্রীপুর ইউনিয়নের টাস্কফোর্সের অভিযানে জব্দ করা হয় ৪০ লিটার চোলাই মদ। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর সদরের শ্রীপুর ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে টাস্কফোর্সের অভিযানে স্থানীয় মালতী রবিদাশের বাড়ি থেকে ৪০ লিটার চোলাই মদ জব্দ এবং ৫০০ লিটার চুলাই মদ তৈরির নেশা জাতীয় দ্রব্য (ওয়াশ) ধ্বংস করা হয়েছে। ৩ ডিসেম্বর দুপুরে এ অভিযান চালায় টাস্কফোর্স।

জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ও জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াছমিনের নেতৃত্বে পরিচালিত টাস্কফোর্স দলে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের অধিনায়ক পুলিশ সুপার তোফায়েল আহমেদ মিয়া ও বেশ কয়েকজন র‌্যাব সদস্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. হুমায়ুন কবীর ভুঁইয়া, স্যানেটারি পরিদর্শক মো. রফিকুল ইসলাম, সদর থানার পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টাস্কফোর্সের দলটি ৩ ডিসেম্বর বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে মালতী রবিদাশের বাড়িতে অবৈধভাবে চোলাই মদ তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে। অভিযানের বিষয়টি টের পেয়ে মালতী রবিদাশ ও তার বাড়ির লোকজনরা সবাই পালিয়ে যান। সেখান থেকে দুটি প্লাস্টিকের কনটেইনারে মজুদ ৪০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। এ সময় ওই বাড়ির আঙিনায় মাটি খুঁড়ে ১০টি কনটেইনার ভর্তি ৫০০ লিটার চোলাই মদ তৈরির নেশা জাতীয় দ্রব্য (ওয়াশ) জব্দ করে তাৎক্ষণিক ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. হুমায়ুন কবীর ভুঁইয়া জানান, চোলাই মদ তৈরি, বিক্রি ও মজুদ করার অভিযোগে স্থানীয় মৃত মিঠু রবিদাশের স্ত্রী মালতী রবিদাশসহ তার সহযোগীদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াছমিন এ অভিযানের সত্যতা নিশ্চিত করে বাংলারচিঠিডটকমকে বলেন, ‘সমাজ থেকে মাদক নির্মূলে টাস্কফোর্সের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

আপলোডকারীর তথ্য

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

শ্রীপুর ইউনিয়নে ৪০ লিটার চোলাই মদ জব্দ, ৫০০ লিটার ধ্বংস

আপডেট সময় ০৭:৫৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯