ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

বকশীগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপিত

বকশীগঞ্জে জাতীয় যুব দিবসের শোভাযাত্রা বের হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে এবং ইএসডিও এর সৌহার্দ্য-৩ প্রকল্পের সহযোগিতায় শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে ১ নভেম্বর সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এ সময় পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকার, বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, ইএসডিও এর সৌহার্দ্য কমসূচি-৩ প্রকল্পের কারিগরি কর্মকর্তা রায়হান কবিরসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির কর্মী ও বিভিন্ন যুব সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় যুব দিবসের কার্যক্রমের উপর আলোচনা সভা ও প্রশিক্ষণপ্রাপ্ত ছয়জনকে ৬০ হাজার টাকা করে এবং একজনকে ৭৫ হাজার টাকার যুব ঋণ বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপিত

আপডেট সময় ০৮:০৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০১৯