ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

সরিষাবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপিত

সরিষাবাড়ীতে জাতীয় যুব দিবসের শোভাযাত্রা বের হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় ১ নভেম্বর জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সরিষাবাড়ী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, চেক ও সনদ বিতরণ কর্মসূচির আয়োজন করে।

দিবসটি উপলক্ষে ১ নভেম্বর সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াস উদ্দিন পাঠান, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, উপজেলা সমবায় কর্তকর্তা আব্দুল হালিম, আরাম নগর কামিল মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নান মানু প্রমুখ।

অনুষ্ঠানে প্রশিক্ষিত চারটি যুব সংগঠনের মাঝে অনুদান ও ঋণের চেক বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

সরিষাবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপিত

আপডেট সময় ০৭:০০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০১৯