ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় দুই ব্যবসায়ীকে সাতদিনের কারাদণ্ড

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে সরকারি নির্দেশনা অমান্য করে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় দু’জন ব্যবসায়ীকে সাতদিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ৯ অক্টোবর দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ স ম জামশেদ খোন্দকার নঈম উপজেলার মিয়ার বাজারের দুজন ব্যবসায়ীকে কারাদণ্ড দেন।

জানা গেছে, ১ সেপ্টেম্বর ময়মনসিংহ বিভাগকে পলিথিন মুক্ত ঘোষণা করা হয়। বকশীগঞ্জ উপজেলাকে পলিথিন মুক্ত করার লক্ষ্যে কয়েকদিন থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই প্রেক্ষিতে ৯ অক্টোবর দুপুরে বকশীগঞ্জ ইউনিয়নের নঈম মিয়ার বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও আ স ম জামশেদ খোন্দকার।

এ সময় হোটেল মালিক সোহেল মিয়া (৪০) ও মনিহারী দোকান মালিক শাহজাহান মিয়াকে (৪২) নিষিদ্ধ পলিথিন বিক্রি ও ব্যবহারের দায়ে সাতদিন করে কারাদণ্ড দেওয়া হয়। পরে তাদের জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় দুই ব্যবসায়ীকে সাতদিনের কারাদণ্ড

আপডেট সময় ০৬:৩৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯