ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু মাদারগঞ্জে কাজে আসে না ৮০ লাখ টাকার ডাম্পিং স্টেশন, মহাসড়কের পাশে ময়লার ভাগাড় দেওয়ানগঞ্জে নুতন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত ডিজেল মজুতের দায়ে যুবকের ৭ দিনের জেল মাদারগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, বাবার দাবি হত্যা  বকশীগঞ্জে কতিপয় শিক্ষকের বিরুদ্ধে ক্লাস বাদ দিয়ে পাম্পে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের অভিযোগ!   সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা

জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

জামালপুর : অনূর্ধ্ব-১৮ মহিলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জামালপুরে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৮ মহিলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। ২১ এপ্রিল, মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টে উদ্বোধন করেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন তার উদ্বোধনী বক্তব্যে বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশকে নিয়ে আমরা সবাই নতুন করে স্বপ্ন দেখছি। যে বাংলাদেশ নিয়ে আগামী দিনে একটি সুন্দর স্বপ্নের জনগণের কল্যাণের একটি সমৃদ্ধ বাংলাদেশ হবে।

তিনি বলেন, সেই বাংলাদেশ প্রতিষ্ঠার যাত্রায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে উদ্যোগগুলো নিয়েছেন তার মধ্যে অন্যতম হল ক্রীড়াঙ্গনকে সচল করা। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া। আমার বিশ্বাস এই আয়োজনগুলো সেই যাত্রায় অনেক সহায়ক ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, আজকের এই সুন্দর সকালে এই সুন্দর আয়োজন। আমরা প্রত্যাশা করি যে, সুন্দরভাবে এই টুর্নামেন্টটি সম্পন্ন হবে। জামালপুরের ক্রীড়াঙ্গন আরও এগিয়ে যাবে। জামালপুরের ক্রীড়াঙ্গন আরও উজ্জীবিত হবে।

জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে জামালপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়াঙ্গনে বিরাজমান স্থবিরতা নিরসনকল্পে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অধ্যাপক এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, বিসিবি কর্মকর্তা আব্দুল মজিদ ও নারী ক্রিকেট জাতীয় দলের সাবেক অধিনায়ক বিসিবির নারী ক্রিকেট উইংসের সিলেক্টর সালমা খাতুন উপস্থিত ছিলেন।

বিসিবি আয়োজিত এই অনূর্ধ্ব-১৮ মহিলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চারটি জোনের মহিলা ক্রিকেট টিম অংশ নিচে। আগামী ১ মে পর্যন্ত প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে জামালপুরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে।

উদ্বোধনী দিনে ২১ এপ্রিল দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ম্যাচে সেন্ট্রাল জোনকে ৬৩ রানে হারিয়েছে নর্থ জোন।  দিনের দ্বিতীয় ম্যাচে সাউথ জোনকে ১৪ রানের ব্যবধানে হারিয়েছে ইস্ট জোন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

আপডেট সময় ১১:১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬