ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেওয়ানগঞ্জে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিব (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ১৪ আগস্ট দুপুরে দেওয়ানগঞ্জ পৌরসভার হ্যালিপ্যাডের পাশের পুকুরে এ ঘটনা ঘটে। শিশুটি পৌরসভার মাটিয়াখোলা গ্রামের দরিদ্র মনির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু হাবিব ১৪ আগস্ট বেলা সাড়ে ১২টার দিকে প্রতিবেশী আরো কয়েকটি শিশুর সাথে দেওয়ানগঞ্জ পৌরসভার হ্যালিপ্যাডের পাশের পুকুরে গোসল করতে যায়। গোসল করতে নেমে হাবিব পানিতে ডুবে নিখোঁজ হয়। এ সময় তার সাথী শিশুরা তাকে খুঁজে না পেয়ে বাড়িতে খবর দেয়। বাড়ি থেকে স্বজনরা গিয়ে ওই পুকুরে অনেকক্ষণ খোঁজাখুঁজি করেন। বেলা দেড়টার দিকে পুকুরের এক কোনায় শিশুটি ভেসে উঠে। সেখান থেকে তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির দরিদ্র বাবা-মা ঢাকায় থাকেন। ঈদ উপলক্ষে তাকে ঢাকা থেকে তার নানী বাড়ি মাটিয়াখোলা গ্রামে পাঠানো হয়েছিল।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম বাংলারচিঠিডটকমকে জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। পানিতে ডুবে মারা যাওয়া শিশুটির স্বজনরা তার মরদেহ নিয়ে গেছে। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

দেওয়ানগঞ্জে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

আপডেট সময় ০৮:৩৮:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০১৯