ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বকশীগঞ্জে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আমগাছে ঝুলন্ত অবস্থায় আকরাম হোসেন (৫৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১ এপ্রিল সকালে বকশীগঞ্জ পৌরসভার চরকাউরিয়ার টিকরকান্দি গ্রামে থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে বকশীগঞ্জ থানা পুলিশ। মৃত ওই কৃষক টিকরকান্দি গ্রামের ওমেজ আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ পৌরসভার টিকরকান্দি গ্রামের লোকজন ১ এপ্রিল বেলা ১১টার দিকে নিজ বাড়ির সামনে একটি আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় কৃষক আকরাম হোসেনের (৫৫) মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ দুপুরের দিকে আকরাম হোসেনের মরদেহ উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মৃত ওই কৃষকের মামাত ভাই পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মো. হারুন অর রশিদ বাংলারচিঠি ডটকমকে বলেন, ‘আকরাম হোসেন দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের অসুখে ভুগছিলেন। তার জমিজমা নিয়ে পারিবারিক কিছু সমস্যা ছিল। সেগুলো আমরা কয়েক মাস আগে মীমাংসা করে দিয়েছি। তার পাঁচ ছেলে মেয়ে রয়েছে। কিন্তু এভাবে তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই বলতে পারছি না।’

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম বাংলারচিঠি ডটকমকে বলেন, ‘কৃষক আকরাম হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে এটি হত্যা, নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

বকশীগঞ্জে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৮:১৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০১৯