ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে ঐতিহাসিক জুলাই স্মরণে শোভাযাত্রা আলোচনা সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জ : ঐতিহাসিক জুলাই স্মরণে শোভাযাত্রা বের করে বকশীগঞ্জের জুলাই ঐক্য। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ৪ আগস্ট, মঙ্গলবার বিকালে ২০২৪ সালের জুলাই আন্দোলনের স্মরণে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘জুলাই ঐক্য বকশীগঞ্জ’-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে আন্দোলনের স্মৃতি তুলে ধরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং অংশগ্রহণকারীরা জুলাই অভ্যুত্থানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এ উপলক্ষ্যে বিকালে বকশীগঞ্জ উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।  শোভাযাত্রা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উলফাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. বায়েজিদ আলামিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী, পৌর জামায়াতের সভাপতি আব্দুল মতিন, আহত জুলাই যোদ্ধা শহিদুল ইসলাম সানী, সাবেক ছাত্রদল সভাপতি সরকার রাসেল, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাদ আহমেদ রাজু, ছাত্রশিবিরের সভাপতি রেজুয়ানুল হক সিদ্দিক, রাশেদুজ্জামান রাজু, হাসান মাহমুদ, এফ এ জুমান সহ বিভিন্ন রাজনৈতিক ও জুলাই ঐক্য সংগঠনের নেতারা। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে নিহত দুই শহিদ ও আহত পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। আলোচনা সভা সঞ্চালানা করেন গণঅধিকার পরিষদ উপজেলা শাখার সভাপতি শাহরিয়ার আহমেদ সুমন।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. বায়েজিদ আলামিন বলেন, কোটা আন্দোলন থেকে শুরু হয় ফ্যাসিবাদ আওয়ামী সরকার পতনের ডাক। ২০২৪ সালের জুলাই আন্দোলন ছিল দেশের সাম্প্রতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন পরবর্তীতে দেশব্যাপী গণআন্দোলনে রূপ নেয়। আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, হতাহতের ঘটনা এবং ব্যাপক রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়। আন্দোলনের ধারাবাহিকতায় সেই সময়কার সরকারের পতন ঘটে। দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসে।

গণঅধিকার পরিষদ উপজেলা শাখার সভাপতি শাহরিয়ার আহমেদ সুমন জুলাই আন্দোলনে নিহতদের স্মরণ করে বলেন, তাঁদের আত্মত্যাগ দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস সঠিকভাবে তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমেই ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতনের মধ্যে দিয়ে একটি নতুন ফ্যাসিবাদ মুক্ত স্বাধীন দেশ পেয়েছি তাই এত তারাতারি জুলাইকে ভোলা যাবে না। জুলাইকে সম্মান রেখে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

অনুষ্ঠানের শেষে জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে ঐতিহাসিক জুলাই স্মরণে শোভাযাত্রা আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:৫৫:৪২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬