ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে মাদকাসক্ত যুবকের ৩ মাসের কারাদণ্ড

দেওয়ানগঞ্জ : মাদকাসক্তকে তিন মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : বাংলারচিঠিডটকম

​জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মাদকের টাকার জন্য পরিবারকে মারধরের দায়ে মাদকাসক্ত ইসমাইল হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

২ আগস্ট, রবিবার এই সাজা দেওয়া হয়। ইসমাইল হোসেন দেওয়ানগঞ্জ পৌরসভার চর ভবসুর ঠোটাপাড়া এলাকার গাড়িচালক সাত্তারের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদকাসক্ত ইসমাইল হোসেন মাদকের টাকার জন্য নিয়মিত পরিবারের সদস্যদের উপর নির্যাতন চালাতেন। ২ আগস্ট বিকালে তিনি নিজ বাড়িতে মাদক সেবন করে টাকার জন্য স্বজনদের মারধর করতে থাকেন। একপর্যায়ে অতিষ্ঠ হয়ে পরিবারের লোকজন দেওয়ানগঞ্জ মডেল থানায় খবর দেন। থানা ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে।

​পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ স্বীকার করায় আসামি ইসমাইল হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন এই প্রতিবেদককে বলেন, উপজেলাজুড়ে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে মাদকাসক্ত যুবকের ৩ মাসের কারাদণ্ড

আপডেট সময় ১০:৫৯:০৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬