ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

জামালপুরে শুরা অধিবেশনে মোস্তফা সভাপতি, সুলতান সেক্রেটারি

জামালপুর : শুরা অধিবেশনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে দ্বি-বার্ষিক জেলা মজলিসে শুরা অধিবেশনে মুফতি মোস্তফা কামালকে সভাপতি ও মাওলানা সুলতান মাহমুদ সিরাজীকে সেক্রেটারি করে আংশিক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ২ আগস্ট, রবিবার বিকালে জামালপুর শহরের মডেল মসজিদ অডিটরিয়ামে এই অধিবেশনের আয়োজন করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে শুরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, আজকে বাস্তবতা দেখেন হবিগঞ্জে আটকা খাইছে এনসিপির নেতা-কর্মীরা। তারা হবিগঞ্জে ডুকতে পারে নাই। আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখেছেন আমাদের জেলা কমিটির বিভিন্ন দ্বায়িত্বশীল নেতাদেরকে আগে রিসিভ করে থানা পর্যন্ত নিয়ে গিয়েছে। আমরা ইসলামী আন্দোলন করি আল্লাহর জন্য। ৫  আগস্ট নিশ্চিত মৃত্যুকে সামনে রেখেও আমরা সামনে ছিলাম পঙ্গপালের মত ইসলাম বিজয়ের জন্য, ফ্যাসিস্ট সরকারকে উৎক্ষাত করার জন্য। এর পার্থক্যটা কোথায়? ক্ষমতার মসনদে যেয়ে দেখেন নাই নাহিদ সাহেবরা।

তিনি আরও বলেন, এখনও টের পান নাই ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা ব্যক্তি হিসাবে বাংলাদেশের মাটিতে আপনাদের থাকার কথা না। নিশ্চিত মৃত্যুর সময় আপনি কোথায় ছিলেন? আপনার নেতারা তখন কোথায় ছিল? আমরা বলতে চাচ্ছি, আমরা জমিনে দ্বীন চাই, ক্ষমতা চাই না। ক্ষমতা চাইলে আপনারা ৬টা টুকাইয়া পাইছেন। ইসলামীদের টুকাইয়া ৬টা নেয়া লাগতো না। এই জন্য জুলাই বিপ্লবের জন্য আগামী ৫ আগস্ট জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজীর সঞ্চালনায় শুরা অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার, ইসলামী আন্দোলন জেলা শাখার প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনুস আহমদ, ইসলামী আন্দোলন জেলা শাখার জ্যেষ্ঠ সহ-সভাপতি কাজী মাজহারুল আনোয়ার, সহ-সভাপতি মুফতি শালেহ আহমদ, জেলা মুজাহিদ কমিটি ছদর  আলহাজ শামসুল হক প্রমুখ।

অধিবেশনের দ্বিতীয় পর্বে মুফতি মোস্তফা কামালকে সভাপতি ও মাওলানা সুলতান মাহমুদ সিরাজীকে সেক্রেটারি করে আংশিক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শুরা অধিবেশনে ইসলামী আন্দোলন জেলা শাখার বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

জামালপুরে শুরা অধিবেশনে মোস্তফা সভাপতি, সুলতান সেক্রেটারি

আপডেট সময় ১০:৪৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬