ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

মাদারগঞ্জের খরকা বিলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

মাদারগঞ্জ : ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পোড়ানো হয় ১২টি নিষিদ্ধ রিং জাল। ছবি : বাংলারচিঠিডটকম 

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার খরকা বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২টি নিষিদ্ধ রিং জাল (চায়না দুয়ারি জাল) জব্দ করা হয়েছে। পরে সেই জাল উপজেলা পরিষদ চত্বরে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

২২ জুলাই, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুজ্জামান খান, স্থানীয় মৎস্যজীবী প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় এই অভিযান পরিচালিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুজ্জামান খান এই প্রতিবেদককে বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারি জালের মাধ্যমে নির্বিচারে মাছের পোনা ও ছোট মাছ ধরা পড়ে। যা প্রাকৃতিক জলাশয়ের মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। এই কারণে মৎস্যসম্পদ সংরক্ষণ এবং আইনের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে প্রশাসনের নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি জেলেদের সচেতন করতে বিভিন্ন ধরনের প্রচার-প্রচারণাও চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জের খরকা বিলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

আপডেট সময় ১১:০১:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬