ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকাসক্ত সন্তোষকে চার মাসের কারাদণ্ড

বকশীগঞ্জ : দণ্ডপ্রাপ্ত মাদকাসক্ত সন্তোষ রবিদাসকে বকশীগঞ্জ থানা পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মাদকাসক্ত সন্তোষ রবিদাসকে (৩০) চার মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বকশীগঞ্জ ইউএনও মুরাদ হোসেন এই দন্ডাদেশ দেন।

জানা গেছে, এর আগে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ২৯ জুন, সোমবার  রাত সাড়ে ৮টায় নঈম মিয়ার বাজার এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মাদক সেবনের বিষয়টি ধরা পড়লে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সন্তোষ রবিদাসকে চার মাসের কারাদণ্ড দেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।

দণ্ডপ্রাপ্ত সন্তোষ রবিদাস বগারচর ইউনিয়নের ডাকপাড়া গ্রামের মৃত বাচ্চা রবিদাসের ছেলে। তাকে ৩০ জুন, মঙ্গলবার সকালে জামালপুর জেলা কারাগারে পাঠানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন এ প্রতিবেদককে বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত সন্তোষকে চার মাসের কারাদণ্ড

আপডেট সময় ১১:০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬