ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

নকলায় বিনামূল্যে ডায়াবেটিস ও হাইপারটেনশন চিকিৎসাসেবা

বিনামূল্যে চিকিৎসাসেবা দেন ডা. কাওসার আজাদ শুভ্র। ছবি: বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বিনামূল্যে ডায়াবেটিস ও হাইপারটেনশন চিকিৎসা সেবা দিয়েছেন ডা. কাওসার আজাদ শুভ্র। ১৬ নভেম্বর শনিবার নকলা হাসপাতাল মোড়ে নিজ বাসার নিচ তলায় নিজস্ব চেম্বারে দিনব্যাপী অসহায় দরিদ্র ডায়াবেটিস ও হাইপারটেনশন রোগীদের বিনামূল্যে এ সেবা দেওয়া হয়।

শেরপুর ডায়াবেটিস হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. কাওসার আজাদ শুভ্র বলেন, ১৪ নভেম্বর বৃহস্পতিবার বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে হাসপাতালে বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ করায় এবং ১৫ নভেম্বর শুক্রবার জুমার দিন বিবেচনায় দুদিন পিছিয়ে ১৬ নভেম্বর শনিবার দিনব্যাপী এই কর্মসূচি বাস্তবায়ন করা হল।

জানা যায়, এদিন ডায়াবেটিস রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও অগণিত হাইপারটেনশন রোগীকে বিনামূল্যে ব্লাড প্রেসার মাপা হয়। এছাড়া বিশেষ ছাড়ে রোগীদের পরীক্ষা নিরীক্ষা করানো ও ইসিজির সেবা প্রদান করা হয় এবং ঘন ঘন প্রস্রাব, অতিরিক্ত ক্ষুধা লাগা, বারবার পিপাসা লাগা, উচ্চ রক্তচাপ, মাথা ঘুরানো, অতিরিক্ত শরীর ঘামা, ঘাড় খিঁচুনি ও স্ট্রোক নিয়ন্ত্রণে তথা প্রতিকার-প্রতিরোধে বিনামূল্যে প্রয়োজনীয় পরামর্শ সেবা প্রদান করা হয়।

ডা. কাওসার আজাদ শুভ্র বলেন, আমি ছাত্রজীবন থেকেই নিজ উপজেলার বাইরে আছি। লেখাপড়া শেষ করার পরে প্রথমে নালিতাবাড়ীতে ও পরে শেরপুর ডায়াবেটিস হাসপাতালে কর্মরত আছি। ফলে নিজ উপজেলার অসহায় দরিদ্র মানুষদের জন্য কাজ করার সুযোগ কম পেয়েছি। তাই সুযোগ পেলেই নকলার জনগণকে সেবা দেওয়ার চেষ্টা করে আসছি। এতেকরে নিজ এলাকার সাধারণ মানুষের মুখে হাসির দেখা মিলে। এতে একদিকে অসহায় দরিদ্র মানুষদের মুখে হাসি দেখলে ভালো লাগে, অন্যদিকে নিজ উপজেলার মানুষ জনের সাথে দেখা-সাক্ষাৎ হয়। এ কারণেই সুযোগ পেলেই এলাকার তরুণদের সার্বিক অংশ গ্রহনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের ক্যাম্পেইনের ব্যবস্থা করি।

জেলার কোন ব্যক্তি বা সংগঠন অথবা কোন সংস্থা বা প্রতিষ্ঠান ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করলে তিনি সেখানে স্বেচ্ছাসেবা দিতে সদা প্রস্তুত বলে জানান।

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

নকলায় বিনামূল্যে ডায়াবেটিস ও হাইপারটেনশন চিকিৎসাসেবা

আপডেট সময় ০৪:১৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪