ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

মেলান্দহে কৃষক সুরুজ্জামানের জমি দখলের চেষ্টার অভিযোগ কলেজশিক্ষক সুরুজ্জামানের বিরুদ্ধে

ভুক্তভোগী কৃষক মো. সুরুজ্জামানের দখলে থাকা জমি-ঘর। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলার বাগবাড়ী এলাকার কৃষক মো. সুরুজ্জামানের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী ও সানন্দবাড়ী কলেজের প্রভাষক মো. সুরুজ্জামানের বিরুদ্ধে। এ বিষয়ে ওই কৃষক সম্প্রতি লিখিত অভিযোগ দিয়ে মেলান্দহ থানা-পুলিশের সহায়তা চেয়েছেন। অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন কলেজ শিক্ষক মো. সুরুজ্জামান।

অভিযোগে জানা গেছে, মেলান্দহ উপজেলার বাগবাড়ী এলাকার মৃত জবেদ আলীর ছেলে মো. সুরুজ্জামান তার পৈত্রিক সূত্রে পাওয়া জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। জমির এক অংশে তিনি বেশ কিছু ইউক্যালিপটাস গাছের বাগানও করেছেন।

২৫ সেপ্টেম্বর সকালে তার প্রতিবেশী প্রতিপক্ষ কলেজশিক্ষক মো. সুরুজ্জামান ও তার ভাইয়েরা কৃষক মো. সুরুজ্জামানের ইউক্যালিপটাস বাগান উপড়ে ফেলার চেষ্টা করেন। পরে ভুক্তভোগী কৃষক মো. সুরুজ্জামান ও তার পরিবারেরর সদস্যরা বাধা দিতে গেলে তার ওপর আক্রমণের চেষ্টা করেন। এ সময় তার চিৎকারে আশেপাশের মানুষেরা সেখানে গিয়ে তাকে রক্ষা করেন। পরে প্রতিপক্ষ কলেজশিক্ষক মো. সুরুজ্জামান ও তার লোকজনেরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। যাওয়ার সময় তারা জমি ছাড়া করার হুমকি দিয়ে যান বলেও অভিযোগ করেন কৃষক মো. সুরুজ্জামান।

এ বিষয়ে ভুক্তভোগী কৃষক মো. সুরুজ্জামান সাংবাদিকদের বলেন, আমার পৈতৃক সূত্রে পাওয়া জমি যেটি আমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসতেছি। হঠাৎ করে আজ প্রতিপক্ষ কলেজশিক্ষক মো. সুরুজ্জামান ও তার লোকজন আমার জমি দখল করার পাঁয়তারা চালায়। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি। তিনি আরও বলেন, অভিযোগ দেওয়ার আগে স্থানীয়দেরকে নিয়ে আমি এলাকায় শালিসি বৈঠকেরও আয়োজন করেছিলাম। শালিসে তার জমির দলিলপত্র দেখে গণ্যমান্য ব্যক্তিরা তার পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

এদিকে কলেজ শিক্ষক মো. সুরুজ্জামান এ প্রতিবেদককে বলেন, সেখানে ৫২ শতাংশ জমি আমরা চার ভাই প্রায় ৪৫ বছর ধরে ভোগদখল করে আসছি। কিন্তু রেকর্ড হওয়ার সময় আমাদের নামে ২১ শতাংশ আর অভিযোগকারী কৃষক মো. সুরুজ্জামানের নামে হয় ৩০ দশমিক ৫ শতাংশ। পরবর্তীতে আমরা রেকর্ড সংশোধনী চেয়ে আদালতে মামলা দায়ের করেছি। যা বর্তমানে বিচারাধীন রয়েছে। আমাদের বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ সঠিক নয়। তিনি আরও বলেন, এই বিরোধপূর্ণ জমির বিষয়ে ৯ অক্টোবর বুধবার দুই পক্ষকে নিয়ে মেলান্দহ থানায় বৈঠক হওয়ার পূর্ব নির্ধারিত তারিখ রয়েছে।

মেলান্দহ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, কৃষক মো. সুরুজ্জামানের একটি লিখিত অভিযোগ পেয়েছি। দুই পক্ষ থানায় এলে তাদের দলিলকাগজপত্র দেখে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

মেলান্দহে কৃষক সুরুজ্জামানের জমি দখলের চেষ্টার অভিযোগ কলেজশিক্ষক সুরুজ্জামানের বিরুদ্ধে

আপডেট সময় ১০:৫২:৫৯ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪