ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপ : ইসলামপুরে ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল অনলাইনে

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

৬ষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের সূচি অনুযায়ী দ্বিতীয় ধাপে ২১ মে জামালপুর জেলার ইসলামপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ২১ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এ উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা জামান হোসেন চৌধুরী।

২১ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে অনলাইনে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আ. ছালাম ও জাতীয় পার্টির নেতা মো. মশিউর রহমান অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আ. খালেক আখন্দ, সাবেক ছাত্রনেতা মো. ফারুক ইকবাল (হিরু) ও মো. আব্দুল লতিফ মিয়া অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আফরোজী আজাদ তানিয়া, যুব মহিলা লীগ সভাপতি মোছা. আবিদা সুলতানা যুথী ও যুব মহিলা লীগের সাবেক আহ্বায়ক আঞ্জুমানয়ারা বেগম মনোনয়নপত্র দাখিল করেন।

এই উপজেলায় প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে ২৩ এপ্রিল।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপ : ইসলামপুরে ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল অনলাইনে

আপডেট সময় ১২:৫৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪