ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে এক নারীর মরদেহ উদ্ধার

ঘটনাস্থলে পুলিশ। ছবি: বাংলারচিঠিডটকম

ঘটনাস্থলে পুলিশ। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজের চার ঘণ্টা পর গোলাপফুল বেগম (৫১) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ২০ সেপ্টেম্বর রাত ১১টায় বাট্টাজোড় ইউনিয়নের আকন্দ পাড়া গ্রামে ওই নারীর বাড়ির পাশেরই একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করে স্থানীয় এলাকাবাসী।

গোলাপফুল বেগম আকন্দ পাড়া গ্রামের মৃত আব্দুল করিমের স্ত্রী।

বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান জুয়েল তালুকদার জানান, ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা থেকে মানসিক প্রতিবন্ধী গোলাপফুল বেগম নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। তাকে নিজ ঘরে না পেয়ে তার ছেলে, ছেলের বউ ও বাড়ির লোকজন অনেক খোঁজাখুজি করতে থাকে।

পরে চার ঘণ্টা পর রাত ১১টার দিকে বাড়ির সামনের একটি পুকুরে তার মরদেহ পাওয়া গেলে গ্রামবাসীর সহায়তায় উদ্ধার করা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, ২১ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তিনি কিভাবে মারা গেছেন ময়না তদন্তের পর জানা যাবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

বকশীগঞ্জে এক নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৮:৫০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩