ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

কিয়েভে হামলা চালানো ‘প্রায় ১৫টি’ ড্রোন ভূপাতিত

বাংলারচিঠিডটকম ডেস্ক : ইউক্রেনের কর্মকর্তারা ৩ আগস্ট বলেছেন, কিয়েভে রাতে হামলা চলাকালে প্রায় ১৫টি রাশিয়ার ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। বিগত কয়েকদিনের মধ্যে রাজধানীতে এটি ছিল দ্বিতীয় দফার ড্রোন হামলার ঘটনা। খবর এএফপি’র।

কিয়েভ নগরীর সামরিক প্রশাসনের প্রধান সের্গি পপকো বলেন, বিমান প্রতিরক্ষা বাহিনী কিয়েভের আকাশে প্রায় ১৫টি ড্রোন শনাক্ত করে সেগুলো ভূপাতিত করেছে। তবে কারা ড্রোন হামলা চালায় তিনি তা উল্লেখ করেননি।

তিনি বলেন, প্রাথমিক তথ্যে ক্ষতির বা হতাহতের কোন ইঙ্গিত পাওয়া যায়নি।

পপকো বলেন, হামলাকারীরা শাহেদ ড্রোনের ব্যারেজ ব্যবহার করে। প্রায় তিন ঘণ্টা সময় ধরে এসব ড্রোন হামলা চালানো হয়।

২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রতিবেশি দেশ ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর থেকেই রাশিয়া বারবার ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করে।

এরআগে কিয়েভের সামরিক প্রশাসন বিমান হামলার সতর্কতা জারি করে বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে থাকার জন্য পরামর্শ দিয়েছিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিয়েভে হামলা চালানো ‘প্রায় ১৫টি’ ড্রোন ভূপাতিত

আপডেট সময় ০৬:০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩