ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

জামালপুর ডিএসএ প্রথম বিভাগ ক্রিকেট : ২ উইকেটে জয় বেস্ট ইলেভেন ক্লাবের

পুরস্কার নেন ম্যাচসেরা সিজান। ছবি : বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম॥ জামালপুর ডিএসএ কাপ প্রথম বিভাগ ক্রিকেট লিগের ১১ এপ্রিলের ম্যাচে রেনেসাঁ ক্রিকেট ক্লাবকে ২ উইকেটে পরাজিত করেছে বেস্ট ইলেভেন ক্লাব। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি ছিল লিগের ২৯তম ম্যাচ। ১২ এপ্রিল ৩০তম ম্যাচের মধ্য দিয়ে লিগের প্রথম পর্ব শেষ হচ্ছে।

জামালপুর ডিএসএ ক্রিকেট উপকমিটি সূত্র জানায়, প্রথম বিভাগ ক্রিকেট লিগের প্রথম পর্বের ২৯তম ম্যাচে এদিন মুখোমুখি হয় বি-গ্রুপের রেনেসাঁ ক্লাব ও বেস্ট ইলেভেন ক্লাব।

টস জিতে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক তুহিনের রেনেসাঁ ক্লাব দল ৪০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৩৯ রান করে। তাদের ব্যাটসম্যান সজিব সর্বোচ্চ রান করেন ৩৬। প্রতিপক্ষের বোলার সাব্বির ৩টি এবং আশিক পেয়েছেন ২টি উইকেট।

জবাবে দ্বিতীয় ইনিংসে ১৪০ রানের টার্গেট মাথায় রেখে ব্যাটিংয়ে নামে অধিনায়ক ফাতিনের বেস্ট ইলেভেন ক্লাব দল। তারা ৩৮.২ ওভারে ২ উইকেট হাতে রেখেই ১৪১ রান করে ম্যাচ জিতেছে। তাদের ব্যাটসম্যান সিজান সর্বোচ্চ ৪৫ রান করেন। প্রতিপক্ষের বোলার তুহিন ও আনান ৩টি করে উইকেট পেয়েছেন।

ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দল বেস্ট ইলেভেনের ব্যাটসম্যান সিজান। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. মাহবুবুর রহমান রবিন ও লিটন। ম্যাচ শেষে সিজানের হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির সদস্য সচিব রাজন সাহা। এ সময় জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মো. মাহবুবুর রহমান রবিন ও ডিএসএ ক্রিকেট উপকমিটির সদস্য সাব্বির হোসেন শ্যামল উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত স্কোর:
রেনেসাঁ ক্লাব: ৪০ ওভারে ১৩৯/৮, (আরিফ ৪, লাবিব ৬, সজিব ৩৬, বিলাশ ২৪, সোহাগ ২, আনোয়ার ৫, আনান অপরাজিত ১৬, সুজন ৬, অনিক ১০, টুহিন (অপরাজিত) ৪; সাব্বির ৮-০-২৯-৩, নাফিস ৭-১-১২-২, আপন ২-০-১৪-০, সিজান ৪-০-১৯-১, কাইফ ৪-১-৭-০, ধ্রুব ২-০-৮-০, আশিক ৭-০-১৯-২, ফাতিন ৬-০-২১-০)

বেস্ট ইলেভেন ক্লাব: ৩৮.২ ওভারে ১৪২/৮, (ধ্রুব ১২, সাব্বির ০, আহাদ ১৯, কাইফ ৪, ফাতিন ২০, শিক্ত ২, সিজান (অপরাজিত) ৪৫, সাব্বির ৪, আপন ১০, নাফিস অপরাজিত ১১; অনিক ৮-০-৩১-০, সোহাগ ৮-১-২৬-১, শুভ ৬-১-১৬-১, তুহিন ৮-১-২২-৩), আনান ৮-০-৩৬-৩, আরিফ ২-০-৪-০)

ফল : বেস্ট ইলেভেন ক্লাব ২ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : বিজয়ী দলের সিজান।

ডিএসএ সূত্র জানায়, এবারের প্রথম বিভাগ ক্রিকেট লিগে জামালপুর জেলার ১২টি ক্লাব অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব, জামালপুর ক্রিকেট ক্লাব, রিলেশন, ফুলবাড়িয়া সমাজ কল্যাণ সংঘ, জুন-২৬ ক্লাব ও সিদ্দিকী স্টার্স অপরদিকে ‘বি’ গ্রুপে রয়েছে মেরিলিবোন (অঙ্কুর) ক্রিকেট ক্লাব, রেনেসাঁ ক্লাব, কাছারীপাড়া ক্রিকেট ক্লাব, মুসলিমাবাদ স্পোর্টিং ক্লাব, ইত্যাদি ও বেস্ট ইলেভেন।

১২ এপ্রিল (বুধবার) ৩০তম ম্যাচ : জামালপুর ক্রিকেট ক্লাব বনাম সিদ্দিকী স্টার্স ক্লাব। ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

জামালপুর ডিএসএ প্রথম বিভাগ ক্রিকেট : ২ উইকেটে জয় বেস্ট ইলেভেন ক্লাবের

আপডেট সময় ০১:৩৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩