ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে উঠানের গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর পবিত্র ঈদুল আজহা ১০ জিলহজ, ২৮ মে, বৃহস্পতিবার সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর র‌্যাবের কিছু কর্মকর্তার অপরাধের দায় পুরো প্রতিষ্ঠান নিতে পারে না : স্বরাষ্ট্রমন্ত্রী মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর জামালপুরে ভিক্ষুকের হাতকে কর্মীর হাতে রূপান্তর করার ছোট গল্পের সৃষ্টি মুক্তিযোদ্ধারা সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার চায় : বীর প্রতীক হাকিম পর্যটন হবে কর্মসংস্থান ও অর্থনীতির বড় চালিকাশক্তি : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান জামালপুরে ভূমিসেবা মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন, মেলা উদ্বোধন ১৯ মে ২০২৮ সালে নতুন শিক্ষাক্রম পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

তালেবানের ভয়ে দেশ থেকে পালালেন আফগানিস্তানের নারী ফুটবলাররা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ তালেবানের হাত থেকে বাঁচতে পরিবার ও কোচদের সাথে নিয়ে দেশ থেকে পালিয়ে পাকিস্তানে গেছেন আফগানিস্তানের ৩২ জন নারী ও যুব দলের ৪৯ জন ফুটবলার। পরবর্তীতে পাকিস্তান থেকে আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় নেয়ার প্রস্তুতি শুরু করবেন তারা। জরুরি ভিত্তিতে মানবিক কারণে সরকার ভিসা ইস্যু করার পরেই তাদেরকে পাকিস্তান যাবার ব্যবস্থা করা হয়।

তোরখাম সীমানা পার হয়ে ৮১ জন আফগান নারী ফুটবলার পাকিস্তান পৌঁছেছেন। আজ আরও ৩৪ জনের পাকিস্তানে যাবার কথা।

পাক ফুটবল ফেডারেশনের কর্তা উমার জিয়া বলেন, ‘৩০ দিনের মধ্যে অন্য দেশে চলে যাবেন তারা। আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দেশে তাদের পাঠানোর চেষ্টা করছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।’

লাহোরে গদ্দাফি স্পোর্টস কমপ্লেক্সে রয়েছে আফগানিস্তানের এই ৮১ জন নারী ফুটবলার । সেখানে ফিফা হাউজে রয়েছেন ফুটবলাররা।

আফগানিস্তান মহিলা জুনিয়র দলের ফুটবলারদের কাতারে একটি টুর্নামেন্ট খেলতে যাবার কথা ছিল। কাতারে এই মুহূর্তে আফগান রিফিউজিরা একটি ক্যাম্পে রয়েছেন। ২০২২ সালের কাতার বিশ্বকাপকে মাথায় রেখে এই ব্যবস্থা করা হয়েছে।

গত ১৫ অগস্ট কাবুল দখল করে তালেবান। তার পর থেকেই আফগানিস্তান ছাড়তে শুরু করেন লোকজন। সম্প্রতি দেশটিতে নারীদের সকল খেলাকে নিষিদ্ধ করেছে তালেবান।

৮ সেপ্টেম্বর এক সাক্ষাৎকারে তালেবানের এক মুখপাত্র বলেন, ‘ইসলাম ধর্মে এমন খেলার নিয়ম নেই, যেখানে শরীর দেখা যায়।’

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তান শাসন করে তালেবানরা। সেই সময় মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ ছিল, কাজ করারও অনুমতি ছিল না। খেলার সাথেও যুক্ত থাকতে দেওয়া হতো না নারীদের।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে উঠানের গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর

তালেবানের ভয়ে দেশ থেকে পালালেন আফগানিস্তানের নারী ফুটবলাররা

আপডেট সময় ০৮:০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১