ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী : সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য অপতথ্য রোধে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান বিমান ও পর্যটনমন্ত্রীর ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি মাদারগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ফিজির সমুদ্রসীমায় মোতায়েন হবে অস্ট্রেলিয়ার সৌরশক্তিচালিত সামরিক ড্রোন রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা ‘লজ্জাজনক’ : ট্রাম্প ইরানী ব্যাংকের সঙ্গে সম্পর্কের অভিযোগে কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪ যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

ভারতকে টপকে পঞ্চম স্থানে উঠল বাংলাদেশ

ঢাকা : দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়ে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে উঠল বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪৪.৪৪ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠেছিল বাংলাদেশ।

২০ মে, বুধবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে উঠল টাইগাররা।

ষষ্ঠ থেকে পঞ্চম স্থানে উঠতে ভারতকে পেছনে ফেলেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ের আগে পঞ্চম স্থানে ছিল টিম ইন্ডিয়া। এখন পর্যন্ত চার ম্যাচে দুটি জয়, একটি করে হার-ড্রতে ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। এই চক্রে এটি দ্বিতীয় দ্বিপাক্ষিক সিরিজ বাংলাদেশের। এর আগে শ্রীলংকার বিপক্ষে প্রথম সিরিজ খেলেছিল টাইগাররা। শ্রীলংকা সফরে দুই ম্যাচের সিরিজের একটিতে পরাজয় ও একটিতে ড্র করেছিল তারা।

বাংলাদেশের কাছে প্রথম টেস্ট হেরে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের পঞ্চম থেকে সপ্তম স্থানে নেমেছিল পাকিস্তান। তখন তাদের ৩৩.৩৩ শতাংশ পয়েন্ট ছিল। ঐ টেস্টে স্লো ওভার রেটের দায়ে ৮ পয়েন্ট কাটা হয় পাকিস্তানের। ফলে ৪ পয়েন্ট ও ১১.১১ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে নেমে যায় পাকিস্তান।

এবার বাংলাদেশের কাছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হেরে যাওয়ায় এখন পাকিস্তানের আছে ৮.৩৩ শতাংশ পয়েন্ট। ৪ ম্যাচে এক জয় ও তিন হারে আগের মত অষ্টম স্থানে আছে তারা। নিজেদের প্রথম সিরিজে দক্ষিণ আফ্রিকার সাথে ১-১এ ড্র করেছিল পাকিস্তান। এই চক্রে সবার উপরে আছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ৮ ম্যাচে ৭ জয় ও ১ হারে ৮৭.৫০ শতাংশ পয়েন্ট আছে অসিদের। ৭৭.৭৮ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। তিন ম্যাচ খেলে দুটিতে জয় ও একটিতে ড্র করেছে কিউইরা।

এরপর তৃতীয় ও চতুর্থ পঞ্চম স্থানে আছে যথাক্রমে- দক্ষিণ আফ্রিকা (৪ ম্যাচে ৭৫ শতাংশ পয়েন্ট) এবং শ্রীলংকা (২ ম্যাচে ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট)। ১০ ম্যাচে ৩১.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ইংল্যান্ড। টেবিলের তলানিতে আছে ওয়েস্ট ইন্ডিজ। ৮ ম্যাচে ৪.১৭ শতাংশ পয়েন্ট আছে ক্যারিবীয়দের। সূত্র : বাসস

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ

ভারতকে টপকে পঞ্চম স্থানে উঠল বাংলাদেশ

আপডেট সময় ১০:৪৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬