ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন দায়সারাভাবে মাদারগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালনের অভিযোগ

মালয়েশিয়ায় ৯ দিন ধরে নিখোঁজ মাদারগঞ্জের যুবক, উৎকণ্ঠায় পরিবার

মাদারগঞ্জ : মালয়েশিয়ায় নিখোঁহ বাংলাদেশি যুবক ৯ দিন ধরে বিল্লাল শেখ। তার বাড়ি মাদারগঞ্জ উপজেলায়। ছবি : বাংলারচিঠিডটকম

মালয়েশিয়ায় ৯ দিন ধরে বিল্লাল শেখ (৩৮) নামে এক বাংলাদেশি যুবক নিখোঁজ রয়েছেন। ১২ মে, মঙ্গলবার দুপুর থেকে তার কোন খোঁজ মিলছে না। এতে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন দেশে থাকা তার পরিবার ও স্বজনেরা।

নিখোঁজ বিল্লাল শেখের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ পৌরভার ৮ নম্বর ওয়ার্ডের মাদারগঞ্জ ফায়ার সার্ভিস মোড় এলাকায়। তিনি ওই এলাকার মৃত মফিজ উদ্দিন শেখের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে ২০১৮ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান বিল্লাল শেখ। সেখানে তিনি কেলেন্তান কাজাং এলাকায় জঙ্গল পরিষ্কারের কাজ করতেন। ২০২৫ সালের ডিসেম্বরে ছুটিতে দেশে এসেছিলেন তিনি। পরে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দুই মাসের ছুটি শেষে আবারও কর্মস্থলে ফিরে যান।

১২ মে দুপুরে স্ত্রী পারুল বেগমের সঙ্গে ভিডিও কলে কথা হয় বিল্লাল শেখের। এরপর থেকেই তার ব্যবহৃত ইমো, মেসেঞ্জারসহ সব ধরনের যোগাযোগ মাধ্যম বন্ধ পাওয়া যাচ্ছে। দীর্ঘ নয়দিনেও কোন খোঁজ না মেলায় উৎকণ্ঠায় রয়েছেন তার মা, স্ত্রী ও চার সন্তান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির নিখোঁজ হওয়ার ঘটনায় ভেঙে পড়েছে পুরো পরিবার।

বিল্লালের স্ত্রী পারুল বেগম বলেন, আমার স্বামী নয়দিন ধরে নিখোঁজ। ১২ মে দুপুরে ভিডিও কলে কথা হয়েছিল। এরপর থেকে আর কোন যোগাযোগ নেই। আমরা খুব টেনশনে আছি। সরকারের কাছে দাবি, আমার স্বামীর যেন সন্ধান দেয়। চার সন্তান নিয়ে খুব কষ্টে দিন পার করছি।

বিল্লালের বৃদ্ধা মা মোছাম্মৎ বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার একমাত্র ছেলে বিল্লাল শেখ। নয়দিন ধরে তার সঙ্গে কথা বলতে পারছি না। বুকটা ফেটে যাচ্ছে। আপনারা আমার ছেলেকে খুঁজে দেন।

প্রতিবেশী আব্দুর রশীদ বলেন, বিল্লাল শেখ খুব ভাল ও কর্মঠ মানুষ। তার নিখোঁজের খবরে আমরাও উদ্বিগ্ন। দ্রুত তার সন্ধান বের করতে সরকারের সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী এ প্রতিবেদককে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছি মালয়েশিয়ায় মাদারগঞ্জের এক রেমিট্যান্সযোদ্ধা বিল্লাল শেখ নিখোঁজ রয়েছেন। পরিবারের প্রতি আমার পরামর্শ, তারা যেন দ্রুত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন।

তিনি আরও বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। যাতে পরিবারটিকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া যায়।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ায় ৯ দিন ধরে নিখোঁজ মাদারগঞ্জের যুবক, উৎকণ্ঠায় পরিবার

আপডেট সময় ১০:২৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬