ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত জামালপুর লিগ্যাল এইড অফিসারের সাথে এম্পাওয়ারহারের মতবিনিময় জামালপুরে শাহজালাল ইসলামী ব্যাংক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী পানি জমে মরে গেছে জামালপুরে হর্টিকালচার সেন্টারের ১৩৭টি মাতৃ লিচু গাছ শরিফপুরে ত্রিশ বছরের জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন দুই নেতা টিএসপিতে অসামান্য অবদানে মিজানুর রহমানকে সংবর্ধনা

ভোটে হেরে কারচুপির অভিযোগে নির্বাচন বর্জন করাই বিএনপির স্বভাব : মির্জা আজম

বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। ছবি : বাংলারচিঠিডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, বর্তমান সরকার নির্বাচন শতভাগ স্বচ্ছতার জন্য ইভিএম পদ্ধতিতে ভোট দেওয়া চালু করেছেন। ইভিএম মেশিনে ভোট কারচুপির কোন সুযোগ নাই। তবুও ভোটে হেরে কারচুপির দোহাই দিয়ে ভোট বর্জন করাই বিএনপির স্বভাবে পরিণত হয়েছে।

২২ জানুয়ারি বিকালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে শহর আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আজম এমপি আরো বলেন, এই প্রথম উপজেলা পর্যায়ে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করবে নিবার্চন কমিশন। তাই দলের মনোনিত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে আওয়ামী লীগের সকল ইউনিটের নেতাকর্মীরা মাঠে থাকবে। দলের নেতাকর্মীরা প্রতিটি ভোটারের কাছে যেতে হবে। ভোটারের বাড়ি বাড়ি গিয়ে বিনয়ের সাথে ভোট চাইতে হবে।

মাদারগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরনবী লুলু সরকারের সঞ্চালনায় কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, ছানোয়ার হোসেন ছানু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রায়হান রহমতুল্লাহ রিমুসহ দলীয় নেতৃবৃন্দ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

ভোটে হেরে কারচুপির অভিযোগে নির্বাচন বর্জন করাই বিএনপির স্বভাব : মির্জা আজম

আপডেট সময় ০৮:৫৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১