ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হলেন গোলাম নবী, সম্পাদক দিদারুল

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আইনজীবী মো. ফজলুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর দুপুরে জামালপুর জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এ দ্বি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা ইউনিটের সভাপতি আইনজীবী মো. গোলাম নবীর সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আইনজীবী মো. ফজলুর রহমান। সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

আইনজীবী ফোরাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইনজীবী দিদারুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি আইনজীবী উম্মে কুলছুম রেখা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য আইনজীবী মির্জা আল মাহমুদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য আইনজীবী হযরত আলী প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দেশে আজ গণতন্ত্র নেই। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আগামী দিনে আইনজীবীদের রাজপথে থাকতে হবে। তারা বলেন, আজ যারা নতুন নেতৃত্বে আসবেন তাদের মাধ্যমেই আইনজীবী ফোরাম জামালপুর জেলা ইউনিটকে সু-সংগঠিত করে আগামী দিনে সকলে ঐক্যবদ্ধ থেকে সকল রাজনৈতিক কর্মকান্ডে অংশ নেওয়ার আহ্বান জানান।

আলোচনা শেষে অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা ইউনিটের নতুন কমিটি ঘোষণা করেন। কমিটিতে আইনজীবী মো. গোলাম নবীকে সভাপতি ও আইনজীবী দিদারুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও ৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির অনুমোদন দেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হলেন গোলাম নবী, সম্পাদক দিদারুল

আপডেট সময় ১১:০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০