ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত

বিসিবিকে এখনো অপেক্ষায় রেখেছে শ্রীলংকা

বাংলারচিঠিডটকম ডেস্ক : একটি আদর্শ স্বাস্থ্য প্রটোকলের বিষয়ে এখনো পর্যন্ত কোন জবাব দেয়নি শ্রীলংক ক্রিকেট (এসএলসি)। যে কারণে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শ্রীলংকা সফর নিয়ে অচলাবস্থার সৃস্টি হয়েছে। এই সিরিজটি আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ।

বাংলাদেশ এখনো বিষয়টি নিয়ে ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। আশা করছে দুই এক দিনের মধ্যেই বিষয়টির সুরাহা হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী বলেন, তারা আমাদের জানিয়েছেন যে শ্রীলংকা ক্রিকেটের সঙ্গে (এসএলসি) কর্তৃপক্ষের বেশ ভাল আলোচনা হয়েছে। তাই শিগগির বিষয়টির একটি সুরাহা হবে।

১৯ সেপ্টেম্বর বিসিবি কর্মকর্তা বলেন,‘ ইতোমধ্যে শ্রীলংকান ক্রিকেটের সঙ্গে বেশ কয়েকটি বিষয় নিয়ে আমাদের কথা হয়েছে। আমরা সফর সুচির বিষয়ে তাদের জনিয়েছি। এরপর অবশ্য আমাদের মধ্যে আর কোন আলাপ আলোচনা হয়নি।’

এই মুহুর্তে লংকান আদর্শ স্বাস্থ্য প্রটোকল অনুযায়ী সেখানে সফরে গিয়ে বাংলাদেশকে কঠোর ভাবে মানতে হবে ১৪ দিনের কোয়ারেন্টাইন। যেটির প্রতি প্রচন্ড অনীহা রয়েছে বিসিবির। এর বিপরিতে বিসিবির চাওয়া অনুশীলন সুবিধাসহ ৭ দিনের কোয়ারেন্টাইন।

নিজামুদ্দিন বলেন, এসএলসি আমাদের জানিয়েছে যে তারা এসব বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছে। তাদের মধ্যে একটি ইতিবাচক বৈঠকও হয়েছে। কয়েকদিনের মধ্যে আমরা তাদের কাছ থেকে প্রয়োজনীয় নির্দেশনা বা স্বাস্থ্য প্রটোকল পাব। তারা জানিয়েছে যে কর্তৃপক্ষের সঙ্গে ভাল একটি আলোচনা হয়েছে। প্রয়োজনীয় প্রটোকল না পাওয়া পর্যন্ত এ বিষয় নিয়ে কথা বলা ঠিক হবে না।’

বিসিবি’র সিইও বলেন, সফর হলে বাংলাদেশে আসতে হবে স্পিন বোলিং কোচ ডেনিয়েল ভেট্টোরিকে। আগের পরিকল্পনা অনুযায়ী নিউজিল্যান্ড থেকে সরাসরি শ্রীলংকার যাবার কথা ছিল তার।

নিজামুদ্দিন বলেন,‘ তিনি যদি আসেন, তাহলে সরাসরি এখানে আসতে হবে। নাহলে তার কলোম্বো সরাসরি যাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে। কিন্তু এই মুহুর্তে তার ইস্যু নিয়ে কিছু বলতে পারছি না। কারণ আমরা এখনো স্বাস্থ্য প্রটোকল পাইনি।’

এদিকে বাংলাদেশ অচিরেই একজন ব্যাটিং কোচ নিয়োগের চেস্টা করছে বলে জানিয়েছেন বিসিবি সিইও। কারণ পিতার মৃত্যুর কারণে ওই দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করেছেন ক্রেগ ম্যাকমিলান। নিজামুদ্দিন বলেন,‘ বর্তমান পরিস্থিতিতে দায়িত্ব পালনের জন্য মানষিক ভাবে প্রস্তুত নন বলে জানিয়েছেন ম্যাকমিলান। এমন পরিস্থিতিতে এই সিরিজে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব নয়। বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেয়ার সময় এখনো আসেনি। তার বিকল্প খোঁজা হচ্ছে। যত দ্রুত সম্ভব একজন ব্যাটিং পরামর্শক নিয়োগ দেয়ার চেস্টা চলছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন

বিসিবিকে এখনো অপেক্ষায় রেখেছে শ্রীলংকা

আপডেট সময় ১০:২১:৫০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০