ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

সেরেনাকে বিদায় করে ইউএস ওপেনের ফাইনালে আজারেঙ্কা

বাংলারচিঠিডটকম ডেস্ক : জয়ের ধারাটা ধরে রাখতে পারলেন না মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। ইউএস ওপেনের সেমিফাইনালে এসে হেরে গেলেন বহুল চেনা প্রতিপক্ষ ভিক্টোরিয়া আজারেঙ্কার কাছে। ফলে সম্প্রতি গ্র্যান্ড স্ল্যাম জেতার খরা আরও দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্রের তারকা এ খেলোয়াড়ের।

নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে ১০ সেপ্টেম্বর ইউএস ওপেনের শেষ চারের লড়াইয়ে শুরুটা দারুণ করেছিলেন সেরেনা। কিন্তু পরের দুই সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান বেলারুশ তারকা আজারেঙ্কা।

এক ঘণ্টার ৫৬ মিনিট লড়াই শেষে সেরেনাকে ১-৬, ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন আজারেঙ্কা। ১২ সেপ্টেম্বর ফাইনালে এই বেলারুশ তারকা মুখোমুখি হবেন জাপানের নওমি ওসাকার সঙ্গে।

দিনের প্রথম সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের জেনিফার ব্র্যাডিকে ৭-৬, ৩-৬, ৬-৩ গেমে হারান ২২ বছর বয়সী ওসাকা।

নারী এককে সাবেক র‌্যাংকিং শীর্ষ আজারেঙ্কা সাত বছর পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের ফাইনাল খেলতে যাচ্ছেন। সবশেষ ২০১৩ সালে এই ইউএস ওপেনেই ফাইনাল খেলেছিলেন তিনি, হেরে গিয়েছিলেন সেরেনার কাছে।

কোনো গ্র্যান্ড স্ল্যাম লড়াইয়ে এর আগে কখনই সেরেনাকে হারাতে পারেননি আজারেঙ্কা। প্রথম সেটে হেরে যাওয়ার পর ধারণা করা হচ্ছিল আবারও হারতে যাচ্ছেন তিনি। কিন্তু পরের দুই সেটে অসাধারণ পারফরম্যান্সে সেই ধারণা পাল্টে দেন আজারেঙ্কা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

সেরেনাকে বিদায় করে ইউএস ওপেনের ফাইনালে আজারেঙ্কা

আপডেট সময় ০৬:৫০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০