ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত

জামালপুরে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন

বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

‘মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এই আওয়াজ সামনে রেখে এবং পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দেওয়ার লক্ষ্যে ২৯ আগস্ট জামালপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বামুনপাড়া গ্রামে অনুষ্ঠিত হয় বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি। কার্যক্রম উদ্বোধন করেন জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক। সভায় সভাপতিত্ব করেন মানবাধিকার সংগঠক জাহাঙ্গীর সেলিম।

সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান, পুলিশ পরিদর্শক (অপারেশন) তরিকুল ইসলাম, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খন্দকার কামরুল ইসলাম মিল্টন, সংরক্ষিত আসনের কাউন্সিলর নাসরিন বেগম, এলাকার প্রতিনিধি মো. রফিক, উদয়ন ক্লাবের সদস্য মোস্তাক হোসেন প্রমুখ।

বিট কার্যক্রমের ব্যাখ্যা দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় মহাপুলিশ পরিদর্শকের তত্ত্বাবধানে মানুষের ঘরে ঘরে সেবা পৌছে দেওয়ার জন্য সারা বাংলাদেশে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। মানুষকে আর কষ্ট করে কোনো অভিযোগ নিয়ে থানায় যেতে হবে না। স্ব স্ব ওয়ার্ডে স্থাপিত কার্যালয়ে ভুক্তভোগী তার অভিযোগ জানাতে পারবে। বিট কার্যালয়ের আওতায় দুজন পুলিশ কর্মকর্তাসহ সাতজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ এলাকাবাসী। ছবি : বাংলারচিঠিডটকম

বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে এলাকায় মাদক, জুয়া, বাল্যবিয়েসহ সব ধরনের সমাজবিরোধী তৎপরতা নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এছাড়া যে কোনো ধরনের ঝুঁকি নিরসনে কাজ করবে বিট পুলিশিং দল।

পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি বলেন, ১২ নম্বর ওয়ার্ডে বিশেষ করে বামুনপাড়া গ্রাম থেকে সকল প্রকার অপরাধ নির্মূলে আমরা বিট পুলিশিং কার্যক্রমকে সর্বাত্মক সহায়তা করবো।

সভা শেষে বামুনপাড়া মোড়ে বিট পুলিশিং কার্যক্রমের জন্য প্রস্তাবিত কার্যালয়ের ঘর পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

২৯ আগস্ট জামালপুর পৌরসভার ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করা হয়। পাশাপাশি এই দুই ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোস্তাফিজুর রহমানকে পরিচয় করিয়ে দেন অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক। সভায় ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের তিনশতাধিক মানুষ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন

জামালপুরে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন

আপডেট সময় ০৫:১২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০