ঢাকা ১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বকশীগঞ্জে ডলার ব্যবসা প্রতিরোধে পুলিশের আলোচনা সভা অনুষ্ঠিত

ডলার ব্যবসা প্রতিরোধে পুলিশের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ডলার ব্যবসার নামে নিরীহ মানুষের কাছ থেকে টাকা লুট করা সহ ডলার ব্যবসা প্রতিরোধে স্থানীয় এলাকাবাসীর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২২ আগস্ট বিকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্যোগে সাধুরপাড়া ইউনিয়নের দক্ষিণ কতুবের চর এলাকায় ওই সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট।

সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।

এ সময় বক্তব্য রাখেন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা আফসার আলী, ইউপি সদস্য নুরু মিয়া প্রমুখ।

আলোচনা সভায় বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট ও সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ডলার ব্যবসা প্রতিরোধে এলাকাবাসীকে সজাগ থাকতে বলেছেন। কোন ডলার ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না, যারা এই অবৈধ ব্যবসার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন ওসি শফিকুল ইসলাম সম্রাট। একই সঙ্গে জুয়া খেলা, বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করা হয়।

আপলোডকারীর তথ্য

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা

বকশীগঞ্জে ডলার ব্যবসা প্রতিরোধে পুলিশের আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:২৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০