ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন

জামালপুর : অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন অনুষ্ঠানে সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির আয়োজিত অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন করা হয়েছে।

২০ এপ্রিল, সোমবার বিকালে জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এ ট্রফির উন্মোচন করা হয়। এই টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে জামালপুর জেলা ক্রীড়া সংস্থা।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। তিনি বলেন, জাতীয় পর্যায়ের এই মহিলা ক্রিকেট টুর্নামেন্ট জামালপুর ভেন্যুতে আনুষ্ঠানিক ভাবে ২১ এপ্রিল, মঙ্গলবার সকাল থেকে শুরু হবে। আজকে ট্রফি উন্মোচন করা হয়েছে। জামালপুরবাসীর জন্য এটা একটি আনন্দের সংবাদ। আমি বিশ্বাস করি এই আয়োজনটির মধ্যে দিয়ে জামালপুরের ক্রিকেট আরও বেশি এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, জামালপুরের ক্রীড়াঙ্গন আরও বেশি উৎসাহিত হবে। সেই ক্ষেত্রে জামালপুরবাসী ও প্রতিনিধি হিসাবে তাদেরকে স্বাগত জানাই। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে যেন এই টুর্নামেন্ট সুন্দর একটি আয়োজনের মধ্যে দিয়ে পরিসমাপ্ত হয়। বর্তমান সরকারের উদ্যােগ রয়েছে যে ক্রিকেটসহ এই ক্রীড়াঙ্গনকে একদম তৃণমূলে ছড়িয়ে দেওয়া। তৃণমূলকে সমৃদ্ধ করে আগামী দিনের বাংলাদেশ ক্রীড়াঙ্গনে অনেক দূর এগিয়ে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করছি।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়াঙ্গনে বিরাজমান স্থবিরতা নিরসনকল্পে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অধ্যাপক এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, বিসিবি কর্মকর্তা আব্দুল মজিদ ও নারী ক্রিকেট জাতীয় দলের সাবেক অধিনায়ক বিসিবির নারী ক্রিকেট উইংসের সিলেক্টর সালমা খাতুন, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি এ বি এম আরিফুল হক, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন টুটুল, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন আকন্দ শিশির প্রমুখ উপস্থিত ছিলেন।

অতিথিদের আলোচনা শেষে এই টুর্নামেন্টে অংশ গ্রহণকারী চারটি জোনের অধিনায়ক ইমান্তা (নর্থ), সুবর্ণা (সেন্ট্রাল), রলি (ইস্ট) ও সাউথ জোনের প্রেমা এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন করেন। ২১ এপ্রিল, মঙ্গলবার সকাল এই টুর্নামেন্ট শুরু হচ্ছে। চলবে ১ মে, শুক্রবার পর্যন্ত।

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন

আপডেট সময় ১০:০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬