ঢাকা ০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

দেওয়ানগঞ্জ : সাজাপ্রাপ্ত মাদকাসক্ত হযরত আলীকে জেলা কারাগারে পাঠায় দেওয়ানগঞ্জ থানা পুলিশ। ছবি : বাংলারচিঠিডটকম 

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মাদকাসক্ত সন্তান হযরত আলীকে (২৭) প্রশাসনের হাতে তুলে দিয়েছেন তার মা সুর্যতন ভান। মাদক সেবন ও মাকে নির্যাতনের অভিযোগ পেয়ে দেওয়ানগঞ্জ থানা পুলিশ ২০ এপ্রিল, সোমবার দুপুরে  তাদের বাড়িতে গেলে তার মা তাকে পুলিশের হাতে তুলে দেন।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও শাহ মো. জহিরুল ইসলাম আটক হযরত আলীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। হযরত আলী পৌর শহরের চর ভবসর এলাকার মোনা সেখের ছেলে।

ইউএনও মো. জহিরুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, মাদকাসক্ত হযরত আলী দীর্ঘদিন ধরে পরিবারের উপর অশান্তির সৃষ্টি করে আসছে। সকালে সে মাদক সেবন করে তার মাকে নির্যাতন করার সংবাদ পেয়ে পুলিশ তার বাড়ি থেকে আটক করে নিয়ে আসে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রনআইন ২০১৮ এর ৩৬ এর ৯ এবং ১০(৫) ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এ প্রতিবেদককে বলেন, ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত হযরত আলীকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

আপডেট সময় ১০:৪৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬