ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

মাদারগঞ্জ : শিশুদের হাম-রুবেলার টিকা দিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, নিরাপদ ও রোগমুক্ত রাখতে জামালপুরে শুরু হয়েছে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। ২০ এপ্রিল, সোমবার সকালে জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জামালপুর-৫ (সদর)  আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। তিনি বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদানই সবচেয়ে কার্যকর ও নির্ভরযোগ্য উপায়। প্রতিটি শিশুকে টিকার আওতায় এনে আমরা একটি সুস্থ, সচেতন ও শক্তিশালী জাতি গড়ে তুলতে পারি।

এই টিকাদান কর্মসূচির আয়োজন করেছে জামালপুর সিভিল সার্জন অফিস। এতে সহযোগিতা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, জাতিসংঘের শিশু তহবিল এবং টিকা সহায়তা জোট।

জামালপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক বলেন, এই বিশেষ টিকাদান কর্মসূচির মাধ্যমে জেলার প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে শিশুদের টিকার আওতায় আনা হবে। ইতোমধ্যে প্রয়োজনীয় টিকাদান কেন্দ্র প্রস্তুত, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং পর্যাপ্ত সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা হয়েছে। লক্ষ্য একটাই- কোন শিশুই যেন টিকা থেকে বঞ্চিত না হয়। তাই আপনার শিশুকে নির্ধারিত সময়ে টিকা দিন। তাকে হাম ও রুবেলার মত মারাত্মক রোগের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখুন।

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

আপডেট সময় ০৯:৩৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬